এবার দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেল সেই কুমির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

আরও খবর

এবার দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেল সেই কুমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা একমাত্র কুমির ফাতেমা (৮) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে। সোমবার (১ জুন) রাত ৯টার দিকে মাজার সংলগ্ন মহিলা ঘাট থেকে ওই শিশুটিকে টেনে নিয়ে যায় কুমির। জানা গেছে, শিশু ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন। তিনি শিশু মেয়েকে নিয়ে মাজার ঘাটে কয়েকদিন আগে থেকেই অবস্থান করছিলেন। ঘটনার পর শিশুটিকে উদ্ধারের জন্য চারটি নৌকা দিয়ে মাজারের খাদেমসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দীঘিতে তল্লাশি শুরু করেছে। এক ঘণ্টা পেরিয়ে গেলেও রাত ১০টা পর্যন্ত ফাতেমাকে উদ্ধার করা যায়নি। ঘটনার সংবাদ শুনে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম

মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাসের রিকাবদার ঘটনাস্থলে থেকে উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাসের রিকাবদার জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। ইতোমধ্যে মাজার এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, তাদের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়ন করা হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, শিশুটিকে উদ্ধারের জন্য প্রাথমিক অবস্থায় চারটি নৌকা দিয়ে দীঘিতে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার অভিযানে স্থানীয় লোকজনও সহযোগিতা করছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওই দিঘির পাড়ে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কুকুরটিকে তাড়া করলে সেটি ঘাটের দিকে

যায়। সেখানে মাজারের ফোরকান নামের এক নিরাপত্তারক্ষীকে আঁচড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি দীঘির পানিতে পড়ে যায়। এর পরপরই দিঘির কুমিরটি ধীর ধীরে এসে কুকুরটিকে চোয়ালে করে পানির নিচে টেনে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ