এবার কলকাতায় রোগীর মাকে যৌন নির্যাতন করে ভিডিও ধারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪

এবার কলকাতায় রোগীর মাকে যৌন নির্যাতন করে ভিডিও ধারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ |
এবার কলকাতায় হাসপাতালের শিশু ইউনিটে রোগীর মাকে যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে ভর্তি অসুস্থ এক শিশুর মাকে যৌন নির্যাতনের পাশাপাশি ভিডিও ধারণের এমন অভিযোগ উঠেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের ওই ওয়ার্ডবয় সেই নারীকে যৌন নির্যাতন করেন বলে জানিয়েছে পুলিশ। কলকাতার আর জি কর হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘিরে যখন পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে, ঠিক তখনই কলকাতার আরেক হাসপাতালে যৌন নির্যাতনের এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রাদেশিক রাজধানীর ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালে অসুস্থ

সন্তানকে ভর্তি করেন ওই মা। সেখানেই তার চিকিৎসা চলছিল। শনিবার রাতে সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন তিনি। পরে ঘুমের মধ্যেই হাসপাতালের এক ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। অভিযুক্ত তরুণ যৌন নির্যাতনের ভিডিও নিজের মোবাইলে ধারণও করেছেন বলেও অভিযোগ করেছেন ওই নারী। ভুক্তভোগী নারীর অভিযোগ, রাতে তিনি যখন সন্তানের পাশে ঘুমিয়ে ছিলেন, তখন ওই ওয়ার্ডবয় তাকে যৌন নির্যাতন করেন। তার শরীরে বাজেভাবে স্পর্শ করার পাশাপাশি পরিধেয় কাপড় শরীর থেকে আলগা করে ফেলেন। শুধু তাই নয়, এ ঘটনার ভিডিও নিজের মোবাইলেও ধারণ করেন অভিযুক্ত ওই তরুণ। পরে ভুক্তভোগী নারী রোববার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা

নিয়েছে পুলিশ। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ২৬ বছর বয়সী অভিযুক্ত তরুণকে গ্রেফতারও করে পুলিশ। সে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামের বাসিন্দা। অভিযুক্ত তরুণকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইলও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া