এনসিসি গঠনে অধিকাংশ দলের সম্মতি রয়েছে: আলী রীয়াজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫
     ৯:৪৪ অপরাহ্ণ

এনসিসি গঠনে অধিকাংশ দলের সম্মতি রয়েছে: আলী রীয়াজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ৯:৪৪ 111 ভিউ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে অধিকাংশ রাজনৈতিক দলের সম্মতি রয়েছে। বুধবার (১৮ জুন) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এ কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দেখা গেছে, তারা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক কাঠামোর প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। এ বিষয়ে অধিকাংশ দলই একমত হয়েছে, যদিও কয়েকটি দল ভিন্নমত পোষণ করেছে।’ তিনি জানান, সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ নামটি নিয়ে কেউ কেউ আপত্তি তুললেও মূল লক্ষ্য অর্জনের জন্য নাম পরিবর্তনকে বড় বিষয় হিসেবে দেখছেন না কমিশন। তিনি বলেন, ‘আমরা বলেছি কাঠামো ও কার্যকারিতা মুখ্য, নাম

নিয়ে অচলাবস্থা তৈরি করার প্রয়োজন নেই। আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এটি আগামী সপ্তাহ পর্যন্ত চলবে।’ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলী রীয়াজ বলেন, ‘আমাদের কাছে দুটি প্রস্তাব এসেছে। একটি হলো ইলেক্টোরাল পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন এবং অন্যটি বিদ্যমান বিধান সংস্কার করে রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাস। সবাই এই বিষয়ে একমত হয়েছে।’ তিনি জানান, ঐকমত্য কমিশন ও সংবিধান সংস্কার কমিশন যৌথভাবে বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আলোচনায় তুলে ধরবে। সংলাপে জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে তুলনামূলক কম আলোচনা হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, ‘কয়েকটি দল এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও এটি নিয়ে বিশদ আলোচনা হয়নি।’ কাউন্সিলের জবাবদিহি কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তাব অনুযায়ী কাউন্সিলের সদস্যরা হবে নির্বাচিত প্রতিনিধি। তারা যেহেতু জনগণের

ভোটে নির্বাচিত, তাই তাদের মাধ্যমেই জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।’ সংলাপে দুটি রাজনৈতিক দলের ওয়াকআউট প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘এতগুলো দলের মধ্যে মতপার্থক্য ও ক্ষোভ থাকবেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ দল সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। আলোচনা ছিল শান্তিপূর্ণ এবং গঠনমূলক।’ তিনি জানান, আগামীকাল (১৯ জুন) রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও অন্যান্য অমীমাংসিত বিষয়ে আলোচনা চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা