এখনই আত্মতুষ্টি নয়, বিজয় অনেক দূরে: তারেক রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

এখনই আত্মতুষ্টি নয়, বিজয় অনেক দূরে: তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সফলতার পথ অনেক দীর্ঘ। বিজয় এখনও অনেক দূরে, আমরা গত ১৭ বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়, বরাবরের মতো তৃণমূল নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন। তবেই বিএনপি দেশের মানুষকে একটা নতুন এবং পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার দেশপ্রেম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ আর শত-সহস্র নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি

জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপোষহীন। তাতে কে দলের কত শীর্ষে অবস্থান করেন সেটা বিবেচ্য নয়। সবাইকে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় থাকতে একটি পক্ষ সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা খেলেছে। সেটা দেশেও যেমন হয়েছে, দেশের বাইরেও কম হয়নি। নিজেদের অপকর্ম আড়াল করতে এবং দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু-সংখ্যাগুরুর স্পর্শকাতর বিষয়ে নির্যাতনের কল্প কাহিনী তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা বার বার করা হয়েছে। কারা সেটা করেছে তাও আমরা সবাই জানি। তারেক রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার

পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না। আমরা এগুলো হয় কবর দিয়ে নিশ্চিহ্ন করি, নয়তো চিতায় পুড়িয়ে ভস্ম করে দেই। এদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে, বারবার প্রমাণ হয়েছে এদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই, আমারা সবারই এক ও অভিন্ন, আমরা সবাই বাংলাদেশি। শুধু কথায় নয়, কাজেও এটার প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া