একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

ফ্যামিলি কার্ডের খরচের নামে দুস্থ নারীদের থেকে অর্থ আদায় করছেন যুবদল-বিএনপি নেতারা

ছাত্রলীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতাকে গ্রেপ্তার: আইনের অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন

ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় যুবলীগ চেয়ারম্যান পরশ: উই ডোন্ট কেয়ার! ব্রিং ইট অন!

বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায়

পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের

ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে

রাজধানীতে চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ |
আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়ছে। বিএনপির একশ্রেণির সুবিধাবাদী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণখান এলাকায়। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণখান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে। সূত্র জানায়, দক্ষিণখান এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির (৪২) এবং আব্দুল হান্নান (৪৮) কুখ্যাত জমির দালাল ও জাল দলিলকারক হিসাবে পরিচিত। বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে তারা আওয়ামী লীগে যোগ দিয়ে রমরমা জমির দালালি ব্যবসা করে। এ চক্রের ফাঁদে আটকা পড়ে বহু লোক সর্বস্বান্ত হয়। দক্ষিণ খান, তিনশ’ফুট,

পূর্বাচল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদস্যু হিসাবে পরিচিত। এলাকাবাসী জানায়, জাকির-হান্নান মানিক জোড়। দক্ষিণখান কাওলা এলাকার বাসিন্দা। সব সময় একসঙ্গে ঘোরাফেরা করে। এরা অবৈধ অস্ত্রধারী। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাঈম এবং ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসাবে পরিচিত। এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জাল-জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শন করে জমি বায়না করা। পরবর্তীতে ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা। সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে মস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখিয়ে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করে নেওয়া। আওয়ামী লীগের ১৬ বছরে এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা

কামিয়েছেন। এ চক্রের গডফাদার কমিশনার নাঈম এবং সাবেক এমপি হাবিব হাসান আত্মগোপনে থাকলেও গ্রেফতার এড়াতে জাকির-হান্নান এখন ভোল পাল্টে বিএনপিতে ঢুকে পড়েছে। এখন তারা বলার চেষ্টা করছেন আগে বিএনপি করতেন। অথচ এদের কারণে আওয়ামী লীগের স্বৈরশাসনের সময় বিএনপির বহু নেতাকর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি। জাকির-হান্নানের দ্বারা নানাভাবে হয়রানির শিকার ভুক্তভোগীরা এদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান বিএনপির উল্লিখিত দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপু শনিবার বলেন, তিনি ১৭ বছর পর এলাকায় এসেছেন। যে কারণে অনেককে তিনি চেনেন না। এজন্য তার অজান্তে

ওই সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির ও হান্নান বিএনপি সেজে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মিয়ানমারে জান্তাকে গ্রাহকদের গোপন তথ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে ফেঁসে গেল টেলিনর পেশাদার সন্ত্রাসীরা নিয়ন্ত্রণহীন মেট্রোরেলে এডিবির চেয়ে দ্বিগুণ খরচ জাপানের মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটির খরচে ৫টি দূরে থাক, উল্টো মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা ১০ ডলারের এলএনজি ৩০ ডলারে কিনছে বিএনপি সরকার ফ্যামিলি কার্ডের খরচের নামে দুস্থ নারীদের থেকে অর্থ আদায় করছেন যুবদল-বিএনপি নেতারা নেপালে বন্যায় নিহতদের স্মরণে বাংলাদেশ-নেপাল ক্রিকেট সিরিজ কোথায় কত দামে ডিম বিক্রি হবে, নিয়ন্ত্রণ করে ‘হোয়াটসঅ্যাপ সিন্ডিকেট’: নীরব প্রশাসন বাংলাদেশিদের জন্য শ্রমিক আমদানি ও ওয়ার্ক পারমিট স্থগিত করল লাওস গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি ক্লোজড বিএনপি-জামায়াতপন্থি ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে বিভিন্ন দপ্তরে হুমকি-ধমকি: এমপি-মন্ত্রীদের চাপ তিস্তা প্রকল্পে নতুন মেরুকরণ, বেইজিংয়ের পর নজর ওয়াশিংটনেরও: কৌশলগত নতুন ক্ষেত্র উত্তরাঞ্চল? পাকিস্তানের ফুললি ফান্ডেড স্কলারশিপের মুলা: উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশি শিক্ষার্থীরা