ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড
সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০
নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট
১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ
১৫ই আগস্ট নিয়ে পোস্ট দেওয়ায় রাউজানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বসতঘরে হামলা-ভাঙচুর
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক
ঝিনাইদহে ১৫ই আগস্টে শোকপালন: প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতাসহ মামলায় আসামি ১৫ নেতাকর্মী
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম গতিশীল করার চেষ্টার অভিযোগে মো. আজিম হোসেন নামের এক ব্যক্তি কোটচাঁদপুর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগটিতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিন শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ জনের নামোল্লেখপূর্বক এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
আজ ১৭ই আগস্ট, সোমবার কোটচাঁদপুর পৌর এলাকার গাবতলা পাড়ার বাসিন্দা মো. আজিম হোসেন বাদী হয়ে থানায় এই এজাহার থানায় জমা দেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ই আগস্ট কোটচাঁদপুর উপজেলা গেটের সামনে এবং উপজেলা আওয়ামী
লীগের পরিত্যক্ত কার্যালয় সংলগ্ন রাস্তার পাশে জাতীয় শোক দিবস উপলক্ষে দুটি ব্যানার টাঙানো হয়। ৯ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের ব্যানারগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ১৫ই আগস্টে শহিদদের ছবির পাশাপাশি নাসির উদ্দিন শুভর ছবি সম্বলিত প্রচারমূলক লেখা ছিল। এছাড়া বিভিন্ন স্থানে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানার দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। বাদী মো. আজিম হোসেন লিখিতনএজাহারে দাবি করেন, ১ নম্বর আসামি মো. নাসির উদ্দিন শুভর অর্থায়ন এবং ২ নম্বর আসামি শেখ শাহিনের নির্দেশে অন্য আসামিরা সংবদ্ধ হয়ে ১৫ই আগস্ট ভোর আনুমানিক ৪:০০ থেকে ৪:৪০ ঘটিকার
মধ্যে উপজেলা গেটের সামনে সমবেত হয়। তারা সরকারবিরোধী নানা স্লোগান ও শোক দিবসের ব্যানার টাঙিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ সময় স্থানীয় বিএনপি কর্মীরা এগিয়ে এলে আসামিরা স্থান ত্যাগ করেন। এজাহারে বাদী আরো উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করার কারণে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের বিষয়টি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।