উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ১২:১১ অপরাহ্ণ

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১১ 110 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবো, কিম জং উনের সঙ্গে আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখি, তিনিও আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। এটি খারাপ কিছু নয়, বরং সবার জন্যই ভালো। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপান, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জাপান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

জাপানের নাগরিক অপহরণের বিষয়েও আলোচনা সংবাদ সম্মেলনে ইশিবা আরও বলেন, উত্তর কোরিয়ার দ্বারা অপহৃত জাপানি নাগরিকদের ইস্যুতে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এবং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের শক্তিশালী সমর্থন পেয়েছেন। উল্লেখ্য, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে জাপানি নাগরিকদের অপহরণের জন্য টোকিও দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে। উত্তর কোরিয়া ও ট্রাম্পের অতীত সম্পর্ক ২০১৯ সালে ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখেন। তখন পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে তিনি কিম জং উনের সঙ্গে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চলে সাক্ষাৎ করেন। তবে এরপর উত্তর কোরিয়া একাধিক

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ২০২৩ সালে তারা দাবি করে, একটি কঠিন-জ্বালানি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক ও শুল্কনীতি এদিকে, ট্রাম্প জানিয়েছেন যে তিনি শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের পর নিশ্চিত হয়েছেন, যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক আরও গভীর হবে। তিনি বলেন, আজকের বৈঠকের পর আমি নিশ্চিত যে, আমাদের দুই দেশের মূল্যবান সম্পর্ক ভবিষ্যতেও আরও বিকশিত হবে। ট্রাম্প আরও ঘোষণা করেন যে তিনি আগামী সপ্তাহে বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। জাপানের ওপরও শুল্ক আরোপ করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা শুল্ক আরোপ করবো, মূলত পারস্পরিক শুল্ক... এবং এটি নিয়ে

আমি সোমবার বৈঠক করবো। এটাই সবচেয়ে ন্যায়সঙ্গত উপায়। এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, জাপান যুক্তরাষ্ট্রে অভূতপূর্ব পরিমাণ বিনিয়োগ করেছে, যা অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে তিনি বলেন, আমি একটি তাত্ত্বিক প্রশ্নের উত্তর দিতে পারবো না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা