লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
লেবাননের দক্ষিণ ও মধ্যাঞ্চলসহ বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ হামলা ও উচ্ছেদ অভিযানকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে নতুন এক আশঙ্কার সৃষ্টি হয়েছে। আল জাজিরার এক বিশ্লেষণে জানানো হয়েছে, ইসরায়েল কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা নয়, বরং লেবাননের ‘জনসংখ্যাগত মানচিত্র’ নতুনভাবে আঁকার চেষ্টা করছে। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এবং বেকা উপত্যকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের মাধ্যমে হিজবুল্লাহর প্রধান সমর্থক গোষ্ঠীকে সংগঠনটি থেকে বিচ্ছিন্ন করাই এখন তেল আবিবের অন্যতম প্রধান লক্ষ্য। গত কয়েক দিনের টানা হামলায় দেশটিতে ইতিমধ্যে ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর হিজবুল্লাহর পাল্টা রকেট হামলাকে কেন্দ্র করেই ইসরায়েল এই আগ্রাসী অবস্থান নিয়েছে। লেবানন সীমান্তে বিপুল সংখ্যক সেনা ও ট্যাংক মোতায়েন করে ইসরায়েল মূলত হিজবুল্লাহর প্রভাববলয় হিসেবে পরিচিত এলাকাগুলোকে জনশূন্য করার কৌশল নিয়েছে। লেবাননের বিশিষ্ট লেখক ও বিশ্লেষক মাইকেল ইয়াংয়ের মতে, এই কৌশলের উদ্দেশ্য হলো হিজবুল্লাহর ওপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা। এর ফলে দীর্ঘ মেয়াদে দেশটির সশস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েল সেখানে নিজস্ব প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হবে। এদিকে লেবাননের সাধারণ মানুষের মধ্যে এক নতুন দখলদারত্বের ভীতি দানা বাঁধছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েল এবার হয়তো আক্রান্ত অঞ্চলগুলো থেকে সহজে সেনা

প্রত্যাহার করবে না। তারা ১৯৮২ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে দীর্ঘ মেয়াদে দক্ষিণ লেবানন দখলে রাখার পরিকল্পনা করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক রাবিহ দানদাশলি সতর্ক করেছেন, দীর্ঘস্থায়ী দখলদারত্ব বজায় রাখলে তা হিজবুল্লাহর মতো আরও শক্তিশালী নতুন কোনো প্রতিরোধ আন্দোলনের জন্ম দিতে পারে। তবে ইসরায়েল সম্ভবত এবার যুদ্ধ শেষ হওয়ার পর লেবাননের ওপর কঠোর রাজনৈতিক ও অর্থনৈতিক শর্ত চাপিয়ে দিতে চায়, যার মধ্যে বিতর্কিত কোনো শান্তিচুক্তি বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাবও থাকতে পারে। বর্তমান পরিস্থিতির কারণে লেবাননের অভ্যন্তরীণ সামাজিক ও অর্থনৈতিক কাঠামো প্রচণ্ড চাপের মুখে পড়েছে। বৈরুতের লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির বিশ্লেষক ইমাদ সালামেই মনে করেন, ব্যাপক হারে বাস্তুচ্যুতির ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর যে

বোঝা তৈরি হচ্ছে, তা দীর্ঘ মেয়াদে লেবাননের রাজনীতি ও অর্থনীতির গতিপথ বদলে দেবে। যুদ্ধ শেষ হলেও ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠন করে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফেরা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ মানুষ হয়তো আর কখনোই তাদের ভিটেমাটিতে ফিরবেন না। ইসরায়েলের এই সুদূরপ্রসারী কূটকৌশল লেবাননের ভবিষ্যৎ ও প্রতিরোধ রাজনীতির চেহারাই পাল্টে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন