ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস
ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প
ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর
প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে?
মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না
নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির
ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের বিয়ারশেবা শহরে বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটেছে।
বিশেষ করে শহরের প্রযুক্তি পার্ক এলাকার কাছে, যেখানে মাইক্রোসফট অফিস অবস্থিত, সেখানে আগুনের সূত্রপাত হওয়ায় পরিস্থিতি ঘিরে উদ্বেগ বেড়েছে।
শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এরপরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো একের পর এক কল পেতে শুরু করে, বিশেষ করে বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে। এর ফলে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সিএনএনের প্রতিনিধিদের বরাতে জানা যায়, বিয়ারশেবার যেসব এলাকায় আগুন লেগেছে, তা মাইক্রোসফট অফিস এবং আশপাশের প্রযুক্তি পার্কের খুব কাছেই।
ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম একটি
ভিডিও প্রকাশ করে, যেখানে শহরের একটি রাস্তায় একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ইসরায়েলি পুলিশ জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় এলাকায় খোলা জায়গায় গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকার খবর পেয়েছে। এতে আশপাশের স্থাপনার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগের দিন বৃহস্পতিবার ইরানের আরেকটি হামলায় বিয়ারশেবার সোরোকা মেডিকেল সেন্টার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরটি ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং এখানে নেভাটিম বিমানঘাঁটি ছাড়াও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের গুদাম রয়েছে, যা অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। তথ্যসূত্র : সিএনএন