ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা (আনসারুল্লাহ গোষ্ঠী) মঙ্গলবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় ব্যবহৃত হয় একটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও একটি ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি বিমানবন্দরে আঘাত হানে বলে দাবি করা হয়। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়। এই হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। হুতি গোষ্ঠী জানিয়েছে, অবশিষ্ট বিমান সংস্থাগুলোকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা স্থগিত রাখতে আহ্বান জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে একটি স্থাপনায় হামলা চালায়।

ইসরায়েল দাবি করে, স্থানটি ছিল অস্ত্র পরিবহনের ঘাঁটি। যুদ্ধ চলতে থাকলেও হুতিরা নিয়মিতভাবে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে উল্লেখ করছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত সেখানে ৫৪ হাজার ৯২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬১৫ জনের বেশি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম