ইসরাইলের হামলার আশঙ্কায় ইরানে ৯ ঘণ্টা বিমান চলাচল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪

ইসরাইলের হামলার আশঙ্কায় ইরানে ৯ ঘণ্টা বিমান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ |
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলি সীমান্ত পেরিয়ে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস। এরপর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। যা এখন শুধু গাজায় সীমাবদ্ধ নেই। যুদ্ধ ছড়িয়েছে লেবাননেও। সম্প্রতি ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর জেরে ইরানে পাল্টা হামলা চালানোর ছক কষছে ইসরাইল। এমন প্রেক্ষাপটে সতর্কতার অংশ হিসেবে বিমান চলাচল বাতিল করেছে ইরান কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ এজেন্সি। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ৯টা থেকে সোমবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত) ইরানের সব

বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে। মুখপাত্র জানান, অপারেশনাল বিধিনিষেধের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৭ অক্টোবর সামনে রেখে গাজা যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। কিন্তু এখনো প্রতিশোধের স্পৃহা কমেনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের। ইসরাইলে হামাসের অভিযানে দম্ভ চূর্ণ হয়ে যায় তেল আবিবের। হামাসের আক্রমণের বর্ষপূর্তিতে ইসরাইলের হামলার আশঙ্কা থেকে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ইরানের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া