ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা, ক্ষেপণাস্ত্র ছুড়ে পালটা জবাব তেহরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা, ক্ষেপণাস্ত্র ছুড়ে পালটা জবাব তেহরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রোববার ভোরে ইরানে ফের হামলা চালিয়েছে ইসরাইল। তার কিছু সময় পর ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলকে পালটা জবাব দিয়েছে ইরান। ভোরে ইরানের জ্বালানি খাত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরকে সরাসরি লক্ষ্যবস্তু করে ইসরাইল। এর পরপরই তেহরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উত্তর ইসরাইলে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে। তবে একাধিক ইসরাইলি সংবাদমাধ্যম ও জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ভোরে দুই দফায় ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ছয় ইসরাইলি নিহত হয়েছে। প্রথম হামলায় উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি

আবাসিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। অন্যদিকে, রাজধানী তেলআবিবে চালানো আরেক দফা হামলায় ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। ওই এলাকায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া জুদিয়ান ফুৎহিলস অঞ্চলে আরও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এমডিএর এক মুখপাত্র। তবে এ দাবিগুলোর কোনোটি এখন পর্যন্ত যাচাই করতে পারেনি বিবিসি। ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলি যুদ্ধবিমানগুলোর জ্বালানি উৎপাদনকেন্দ্র। তবে ইসরাইল এ দাবি স্বীকার করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ