ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ
বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি।
শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা
আ.লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশ পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা
নরসিংদীর শিবপুরে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছাড়াতে না পেরে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে মারধর করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাছান জজ মিয়া। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অপারেশন ডেবিল হান্টে নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে নিতে থানায় আসেন জজ মিয়া। থানায় এসে নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান তিনি। এতে দায়িত্বরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করেন জজ মিয়া। পরে উপস্থিত পুলিশ সদস্যরা হাজতখানার সামনে থেকে সবুজকে উদ্ধার
করেন। পুলিশ সদস্যরা ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আবারও উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলতে থাকেন, এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি আফজাল হোসেন। তিনি বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ায় জজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন পুলিশ সদস্য সবুজ মিয়া।