আদর্শ জীবনসঙ্গী চেনার উপায় বাতলে দিলেন রিচা চাড্ডা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

আদর্শ জীবনসঙ্গী চেনার উপায় বাতলে দিলেন রিচা চাড্ডা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
আদর্শ জীবনসঙ্গী খুঁজে পাওয়া মুখের কথা নয়। নতুন কেউ জীবনে এলে, আর তাকে মনে ধরলে প্রথমেই যে প্রশ্নটি মাথায় ঘোরে, তা হলো— মানুষটির সঙ্গে কি সারাজীবন একসঙ্গে কাটানো যাবে? উত্তর না পেলে সম্পর্কের বিভিন্ন পর্বে সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সময় কেটে যায়। হয়তো বছর পাঁচেক একসঙ্গে থাকার পর বুঝলেন— তিনি সেই মানুষটি নয়। কিন্তু উত্তর পেতে জীবনের পাঁচ বসন্ত নষ্ট করাও কাজের কথা নয়। তবু প্রশ্ন থাকে, থেকে যায় সন্দিহান মনও। অভিনেত্রী রিচা চাড্ডা অবশ্য একটি সহজ উপায় বাতলে দিয়েছেন জীবনের আদর্শ মানুষটিকে চেনার। রিচা বিয়ে করেছেন বলিউড অভিনেতা এবং সহকর্মী আলি ফজলকে। সম্প্রতি কন্যাসন্তানের মা-বাবাও হয়েছেন এ দম্পতি। সুখী

সংসার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিচাকে একটি পডকাস্টে প্রশ্ন করা হয়েছিল— কেউ কী করে বুঝবেন আদর্শ জীবনসঙ্গী কে? রিচা বলেন, এটা আপনার আত্মা ও আপনার মস্তিষ্কই আপনাকে বলে দেবে। সেই মানুষটিকে দেখে আপনার মনে হবে, হ্যাঁ এই মানুষটির সঙ্গেই আমি সারাজীবন কাটাতে চাই। সম্পর্কের বিচার কীভাবে করবেন, তার একটি সহজ পন্থাও বলে দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আপনি যখন কোনো সম্পর্কে প্রবেশ করেন, আর সেটি যদি আপনার জন্য উপযুক্ত না হয়, তা হলে আপনি কখনই ভালো থাকবেন না। দেখবেন— এই ভালো আছেন তো পরক্ষণেই খারাপ। কাজে মন দিতে পারবেন না। মানসিকভাবে বিপর্যস্ত লাগবে। মুখে-চোখে— এমনকি শরীরেও তার প্রভাব পড়তে বাধ্য। রিচা চাড্ডা

বলেন, জীবনটা ‘নরক’ বলেও মনে হতে পারে কখনো-কখনো। কিন্তু ভালো সম্পর্কে সেটি কখনই হবে না। তিনি বলেন, সম্পর্ক ভালো হলে বা সঙ্গী উপযুক্ত হলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। ভালো কাজ করতে পারছেন। আনন্দ ঘিরে থাকবে আপনাকে। মনোবিদরাও রিচার কথাকে কিছুটা সমর্থনই করেছেন। ভারতের মনস্তত্ত্ববিদ জুহি পান্ডে বলেছেন, সুস্থ সম্পর্কে সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা জরুরি। একে অপরের সঙ্গে সময় কাটালে, দুঃসময়ে পাশে থাকলে, সামাজিকভাবে ও কাজের ক্ষেত্রেও পরস্পরকে প্রয়োজনীয় সমর্থন জোগালে এবং একে অপরকে ভালো রাখার চেষ্টা করলে ও চেষ্টার কদর করলে ওই বন্ধুত্ব গড়ে ওঠে। তবে সম্পর্কে ক্ষমা করে দেওয়ার মনোভাব থাকাটাও জরুরি বলে মনে করেন জুহি পান্ডে।

তিনি বলেন, বন্ধুরা যেমন একে অপরের দোষ ভুলে ক্ষমা করে দেন, সম্পর্কেও সেই মনোভাব থাকতে হবে। একে অপরের বিরুদ্ধে যদি প্রতিশোধস্পৃহা তৈরি হতে থাকে, তবে তা সম্পর্কের জন্য কখনই সুলক্ষণ নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫ শিশু যাত্রাবাড়ীতে কুপিয়ে তরুণী হত্যা, একই ঘটনায় আহত ৩ বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ ফিফাকে দেওয়ার দাবি মার্কিন নেতার মহামারিতে পরিণত হাম পরিস্থিতি, সন্নিকটে মানবিক বিপর্যয় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের আবার ইতিহাস বিকৃতি: ভাসানী মৃত্যুর তিন বছর পর ‘ধানের শীষ’ মার্কা তুলে দিলেন জিয়ার হাতে! আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট রাজস্ব আদায়ে হিমশিম: ৬ লক্ষ কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য সরকারের; ব্যাবসায়ীদের অপারগতা মাদ্রাসাগুলো হয়ে উঠছে জামায়াত-শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠির আজ্ঞাবহ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ কেন্দ্র মামলায় জামিন নেই, দীপু দাস-কে বর্বরভাবে পুড়িয়ে মারা আসামিরা সহজে জামিন পেলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে