আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের: মতিউর রহমান আকন্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৪

আরও খবর

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের: মতিউর রহমান আকন্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৪ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের এবং নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। ছাত্র-জনতার গণবিপ্লবের পর জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে, জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। রোববার সকালে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়াম আয়োজিত জামায়াতে ইসলামী জেলা শাখার রুকন সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। ইসলামবিরোধী শক্তির মোকাবিলা করতে জামায়াতের জনশক্তি বৃদ্ধি করতে হবে। ১০ কোটি জনশক্তি তৈরি করতে পারলে আগামী দিনের নির্বাচন হবে জামায়াতে ইসলামীর নির্বাচন। তবেই বাংলার জমিনে বিপ্লব হবে। যারা জামায়াত নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুানাল গঠন করেছিল সে ট্রাইব্যুনালেই রাষ্ট্রীয়ভাবে

তাদের বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা আমির আবদুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য মঞ্জুরুল ইসলাম ভঁ‚ইয়া, মহানগর আমির মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা নায়বে আমির কামরুল হাসান মিলন, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন ও জেলা সহকারী সেক্রেটারি মাহবুব ফরাজী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার