অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬
     ৭:২৯ পূর্বাহ্ণ

অ্যাসিডিটির সমস্যা কমান ঘরোয়া উপায়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৯ 71 ভিউ
কমেবেশি সবারই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে। কেউ কেউ এর জন্য নিয়মিত ওষুধও খান। কিন্তু দীর্ঘ সময় ধরে অ্যাসিডিটির ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে খাবারের দিকে মনযোগ দিন। যেসব খাবার গ্যাস্ট্রিক দূর করতে সাহায্য করে,সেগুলো খাবারের তালিকায় রাখুন। খাওয়া-দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, কম পানি খাওয়ার ফলে পেটে গ্যাস তৈরি হতে পারে। জেনে নিন, কোন কোন খাবার দ্রুত অ্যাসিডিটি কমায়। পুদিনা পাতা: পুদিনা পাতার বায়ুনিরোধক ও পেট ঠান্ডা করার গুণ দ্রুত বুক ও পেট জ্বালাপোড়া করা, পেট ফাঁপা ও বমি ভাব কমাতে সাহায্য করে। অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলেই কয়েকটি পুদিনা

পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন। চাইলে এক কাপ পানিতে ৪-৫ টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন। ইচ্ছে হলে এতে একটু মধুও যোগ করতে পারেন। হালকা গরম পানি: অ্যাসিডিটির সমস্যা কমাতে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করুন। আদা: আদার রস পাকস্থলীর অ্যাসিডকে কমাতে সাহায্য করে। অ্যাসিডিটি সমস্যা কমাতে এক টুকরো আদা চিবিয়ে খান। চাইলে এক কাপ পানিতে কয়েক টুকরো আদা দিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন। আবার এক চা চামচ করে আদার রস দিনে ২-৩ বার খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জিরা: পেটের ব্যাথা দূর করতে এবং হজমের

সমস্যা কমাতে জিরা খুবই উপকারী। দেড় কাপ পানিতে এক চা চামচ করে জিরা-ধনে ও মৌরি গুঁড়ো এবং সামান্য চিনি মিশিয়ে খালি পেটে খেতে পারেন। চাইলে এক গ্লাস পানিতে সামান্য জিরা গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন। এতে অনেক উপকার পাবেন। লবঙ্গ: লবঙ্গ পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে। ২-৩ টি লবঙ্গ মুখে নিয়ে রাখলে বা সমপরিমান এলাচ ও লবঙ্গ গুঁড়ো হালকা গরম পানিতে মিশিয়ে খেলে অ্যাসিডিটির জ্বালা এবং মুখের দুর্গন্ধ দূর হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের