গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬

গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ |
পৃথিবীর বুকে দাপিয়েই বেড়াচ্ছিল বিশালাকায় ডাইনোসরেরা। তাদের বিলুপ্তি আদৌ অনিবার্য ছিল না! আজ থেকে সাড়ে ছ’কোটি বছর আগে ডাইনোসরেরা বরং সংখ্যায় বাড়তে শুরু করেছিল। বিশাল গ্রহাণু এসে পৃথিবীকে ধাক্কা না দিলে এত দ্রুত তাদের বিলুপ্তি সম্ভব ছিল না। এই দাবি করা হচ্ছে একটি নতুন গবেষণায়। এই তথ্য প্রতিষ্ঠিত হলে ডাইনোসরদের নিয়ে দীর্ঘ দিনের প্রচলিত ধারণা বদলে যেতে পারে। বদলে যেতে পারে ইতিহাস! নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু ফ্লিনের নেতৃত্বে এক দল বিজ্ঞানী প্রাচীন পাথর নিয়ে গবেষণা করতে গিয়ে ডাইনোসরদের ইতিহাস সম্পর্কে চমকপ্রদ সব তথ্য পেয়েছেন। তাদের দাবি, গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের বিলুপ্তির একমাত্র সম্ভাব্য কারণ। অন্তত উত্তর আমেরিকার ক্ষেত্রে এই তথ্যকে

তারা সঠিক বলে মনে করছেন। পৃথিবীর বাকি অংশের জন্য ডাইনোসর সংক্রান্ত আরও গবেষণা প্রয়োজন। সাড়ে ছ’কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগ চলছিল পৃথিবীতে। সে সময়ে প্রকাণ্ড গ্রহাণুর ধাক্কায় লন্ডভন্ড হয়ে গিয়েছিল বসুন্ধরা। বহু প্রজাতির সঙ্গে পৃথিবীর বুক থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় ডাইনোসরেরাও। বেঁচে যায় কেবল পাখি। এখনও অনেক পাখি প্রাগৈতিহাসিক ডাইনোসরের উত্তরাধিকার বহন করছে। বিজ্ঞানীদের একাংশের বক্তব্য ছিল, ডাইনোসরেরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই ক্রমশ বিলুপ্তির দিকে এগোচ্ছিল। পারিপার্শ্বিকের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না। অতিরিক্ত হিংস্র স্বভাবও তাদের কাল হয়েছিল। গ্রহাণু বিপর্যয় সেই বিলুপ্তি নিশ্চিত করেছে মাত্র। ডাইনোসর সংক্রান্ত এত দিনের প্রচলিত সেই ধারণায় এ বার ধাক্কা লাগল। ফ্লিন বলেছেন, আমাদের গবেষণা দেখাচ্ছে,

অন্তত উত্তর আমেরিকায় ডাইনোসরেরা বিলুপ্তির দিকে যাচ্ছিল না। দিব্যি ছিল। মেক্সিকোর বিজ্ঞানীদের দাবি, নিউ মেক্সিকোর একটি বিশেষ ধরনের শিলার উৎপত্তির সময়কাল খুঁজতে গিয়ে ডাইনোসরদের সম্পর্কে প্রচলিত ধারণায় প্রথম সন্দেহ জাগে। মূলত দু’টি পদ্ধতিতে ওই শিলার উৎপত্তিকাল খোঁজা হয়েছে। প্রথমত, শিলার মধ্যে পাওয়া স্ফটিকের দু’টি আর্গন আইসোটোপের অনুপাত বিশ্লেষণ, যার মাধ্যমে শিলার সর্বোচ্চ বয়স নির্ধারিত হয়। দ্বিতীয়ত, শিলা গঠনের উপাদানের মধ্যেকার চৌম্বকীয় কণার সারিবদ্ধতা বিশ্লেষণ করা হয়, যার মাধ্যমে সংশ্লিষ্ট সময়ে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের দিক নির্ধারণ করা যায়। এই দুই পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হন— ডাইনোসরদের গণবিলুপ্তির সাড়ে তিন লক্ষ বছর আগে ওই শিলা তৈরি হয়েছিল। কিন্তু এই শিলার সঙ্গে ডাইনোসরের সম্পর্ক কী? এগুলি

নাশোইবিটো শিলা গোত্রের অন্তর্গত। ডাইনোসরের সবচেয়ে কমবয়সি জীবাশ্মটি নিউ মেক্সিকোর ওই শিলাতেই পাওয়া গিয়েছিল। গবেষণায় দেখা গিয়েছে, এই সময়ে উত্তর আমেরিকার দক্ষিণাংশের ডাইনোসরেরা যথেষ্ট বৈচিত্র্যময় ছিল। ফ্লিন বলেন, ‘উত্তর আমেরিকায় এমন কোনও ডাইনোসর ছিল না, যারা বিলুপ্তির কাছাকাছি পৌঁছেছিল।’এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ ব্রুসেট জানান, উত্তর এবং দক্ষিণ আমেরিকার ডাইনোসরদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে তফাৎ রয়েছে। কিন্তু ‘গ্রহাণু বিপর্যয়ের আগে পর্যন্ত এই ডাইনোসরেরা নির্দিষ্ট কোনও সংকটে ছিল, এমন প্রমাণ মেলেনি। ওটাই বিলুপ্তির একমাত্র সম্ভাব্য কারণ হতে পারে।’ নতুন গবেষণায় বিজ্ঞানী মহল উদ্বেলিত। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল বেন্টনের কথায়, ‘নিউ মেক্সিকোতে এত দীর্ঘ সময় পরেও ডাইনোসরদের বেঁচে থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। এটা দারুণ ব্যাপার।

অন্তত একটা জায়গায় হলেও এই প্রাণীরা বৈচিত্র্যপূর্ণ ছিল।’ তবে এই গবেষণা শুধু বিশেষ একটি স্থানকেন্দ্রিক, মনে করিয়ে দিয়েছেন বেন্টন। সমগ্র পৃথিবী তো বটেই, এমনকি সমগ্র উত্তর আমেরিকার ক্ষেত্রেও এই গবেষণার সারমর্ম প্রযোজ্য হবে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এর জন্য অন্যত্র আরও বিশদে গবেষণার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা