অবৈধ অভিবাসী দমনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪
     ৮:৪৪ পূর্বাহ্ণ

অবৈধ অভিবাসী দমনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ৮:৪৪ 111 ভিউ
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বহিষ্কারের জন্য সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি অবস্থা জারি করে সামরিক সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা করেছেন বলে সোমবার দ্য গার্ডিয়ান জানিয়েছে। জো বাইডেনের প্রশাসনের সময়ে মেক্সিকো সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যা ট্রাম্পের জন্য দীর্ঘদিন ধরে বিরক্তির কারণ ছিল। প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করা। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একজন রক্ষণশীল অধিকারকর্মী দাবি করেছেন, বাইডেন আগের অভিবাসী বিতাড়নের প্রকল্পে বাধা দিয়েছিলেন। ট্রাম্প সেই অবস্থা ফিরিয়ে আনতে জাতীয় জরুরি অবস্থা জারি

এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন। ওই পোস্ট শেয়ার করে ট্রাম্প মন্তব্য করেছেন, "সত্য।" সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে। যদি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে এটি অন্তত ২ কোটি পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউজে শপথ নেবেন এবং এর আগে তিনি তার প্রশাসন গঠন নিয়ে ব্যস্ত রয়েছেন। সীমান্ত নিয়ন্ত্রণের জন্য তিনি অভিবাসন বিষয়ে কট্টরপন্থি টম হোম্যানকে দায়িত্ব দিয়েছেন। এছাড়া, তিনি উইসকনসিনের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে পরিবহণ মন্ত্রী হিসাবে মনোনীত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহণ মন্ত্রী হিসাবে শন ডাফি যুক্তরাষ্ট্রের বিমান, গাড়ি, রেল,

ট্রানজিট এবং অন্যান্য পরিবহণ খাতের দায়িত্ব পালন করবেন। তিনি ট্রাম্প প্রশাসনের অধীনে বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদ ও রক্ষণাবেক্ষণের কাজেও নিয়োজিত থাকবেন। ঘোষণার পর শন ডাফি এক্সে একটি পোস্টে লেখেন, "আমি পরিবহণ খাতের সোনালি যুগে আপনাদের নিয়ে যেতে খুবই আগ্রহী।" তবে বিশেষজ্ঞদের মতে, ডাফির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমানো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা