অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
দক্ষিণ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রানওয়ে থেকে ছিটকে যাওয়ার পর মন্ত্রীবাহী একটি বিমানে আগুন ধরে যায়। ভাগ্যক্রমে কঙ্গোর খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা দুর্ঘটনা থেকে বেঁচে যান। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনার কথা জানান একজন কর্মকর্তা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশটির খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার সহযাত্রীরা। খবর আনাদোলু এজেন্সির ঘটনার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা আইজ্যাক নেইম্বো বলেন, রাজধানী কিনশাসা থেকে উড়ে আসা বিমানটি লুয়ালাবা প্রদেশের কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। কিছুক্ষণ পরে, বিমানটিতে আগুন ধরে যায়। নেইম্বো বলেন, আগুন লাগার আগে বিমানটি থেকে প্রায় ২০ জন যাত্রীকে সরিয়ে

নেওয়া হয়েছিল, তবে লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত গত শনিবার কোলওয়েজির কালন্ডো খনিতে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। আর সেই পরিস্থিতি মূল্যায়ন করতে কোলওয়েজি যাচ্ছিলেন মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা। আর তখনই বিমান অবতরণের সময় বিমানে আগুনের এ দুর্ঘটনা ঘটে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ওমরাহ শেষে মাথা ন্যাড়া না করে চুল ছোট করা যাবে কি? লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর সয়াবিন তেলের দাম বাড়ল ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেবে ওপেক কেন থামছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, জানা গেল আসল কারণ পারমাণবিক শক্তিতে বিশাল অর্জন ভারতের! ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ