অতিরিক্ত ভাত খেলে শরীরে কী প্রভাব পড়ে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫
     ১০:৪৭ পূর্বাহ্ণ

অতিরিক্ত ভাত খেলে শরীরে কী প্রভাব পড়ে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৭ 155 ভিউ
ভাত বাংলাদেশের এবং ভারতীয় উপমহাদেশের মানুষের প্রধান খাদ্য। তবে অতিরিক্ত ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। চলুন দেখে নিই ভাতের উপকারিতা ও অপকারিতা। ১০০ গ্রাম সাদা ভাতে পাওয়া যায়: ক্যালোরি: ৩৫৭ কিলো ক্যালোরি প্রোটিন: ৮ গ্রাম ফ্যাট: ০.৫ গ্রাম কার্বোহাইড্রেট: ৭৮ গ্রাম ফাইবার: ২.৮ গ্রাম এছাড়া ভাতে শর্করা, সামান্য আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। তবে রান্নার সময় মাড় ফেলে দিলে এতে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান অপচয় হয়। অতিরিক্ত ভাত খাওয়ার ক্ষতিকর প্রভাব ওজন বৃদ্ধি ভাতে উচ্চমাত্রার ক্যালোরি এবং শর্করা থাকে। অতিরিক্ত ভাত খাওয়ার ফলে এই শর্করা জমা হয়ে শরীরের ওজন এবং পেটে চর্বি বাড়ায়। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি ভাত থেকে উৎপন্ন গ্লাইকোজেন দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়। এটি

রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। নিয়মিত শরীরচর্চা না করলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আর্সেনিকের প্রভাব গবেষণায় দেখা গেছে, ভাতে মাটি ও পানির মাধ্যমে আর্সেনিক প্রবেশ করে। এটি শরীরে জমা হয়ে দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। পুষ্টির অপচয় মাড় ফেলা পদ্ধতিতে ভাত রান্নার সময় চালের পুষ্টি উপাদানগুলোর ১৩-১৫% অপচয় হয়। এতে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১৫০ গ্রামের মতো ভাত খাওয়া নিরাপদ। বেশি ভাত খাওয়া থেকে বিরত থাকলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। রাতে ভাত খাওয়া কতটা নিরাপদ? পুষ্টিবিদদের মতে, রাতে মসুর ডাল ও অল্প ভাত খেলে অন্ত্র শক্তিশালী হয় এবং হজম প্রক্রিয়া সহজ হয়। এটি ভালো ঘুমেও সহায়তা করে। অতিরিক্ত ভাত খাওয়া থেকে কীভাবে বাঁচবেন? সাদা

চালের পরিবর্তে বাদামী চাল, লাল চাল বা বুনো চাল খেতে পারেন। চাল রান্নার সময় মাড় ফেলে না দিয়ে কম পানি দিয়ে ভাত রান্না করুন। শর্করা এবং ক্যালোরি নিয়ন্ত্রণে রাখতে ভাতের পরিমাণ কমিয়ে শাকসবজি ও আমিষ খাবারের দিকে মনোযোগ দিন। ভাত আমাদের প্রধান খাদ্য হলেও পরিমাণের বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সঠিক পদ্ধতিতে রান্না এবং নিয়ন্ত্রিত পরিমাণে ভাত খেলে এর অপকারিতা এড়ানো সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা