যেসব খাবার হাড় মজবুত রাখে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৬

যেসব খাবার হাড় মজবুত রাখে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ |
বয়স বাড়লেই হাড়ে ব্যথা, হাঁটুতে জড়তা আসা, পেশি দুর্বল হয়ে যাওয়ার সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই সমস্যা অনেকটা নির্ভর করে প্রতিদিন কী খাওয়া হচ্ছে, তার উপর। হাড়, পেশি আর অস্থিসন্ধি ভালো রাখতে শুধু ব্যয়াম নয়, খাদ্যাভ্যাসও ভীষণ জরুরি। হাড়, পেশি আর অস্থিসন্ধিকে ভালো রাখতে আলাদা কোনও কঠিন ডায়েটের দরকার নেই। দরকার শুধু সচেতন ভাবে খাবার বেছে নেওয়া। যে ৫টি খাবার নিয়মিত খেলে দীর্ঘ দিন শরীর মজবুত থাকে- ১. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: হাড়ের ভিত গড়ে ওঠে ক্যালশিয়াম দিয়েই। দুধ, দই, ছানা বা পনির, চিজ়, সয়াজাতীয় খাবার আর বাদাম নিয়মিত খেলে হাড়ের ঘনত্ব ভাল থাকে, বয়সের সঙ্গে হাড় ক্ষয়ে যাওয়ার ঝুঁকিও

কমে। ২. প্রোটিন সমৃদ্ধ খাবার: পেশির জোর বাড়াতে এবং অস্থিসন্ধির চারপাশের টিস্যু ঠিক রাখতে প্রোটিন একান্ত প্রয়োজন। ডাল, মাছ, ডিম, কাবলি ছোলা, পনির, টোফু কিংবা মুরগির মাংস শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয়। প্রোটিনের অভাবে পেশি শিথিল হয়ে পড়ে, ফলে অস্থিসন্ধিতে চাপ বাড়ে। প্রয়োজনে প্রোটিন পাউডারও খাওয়া যায়। ৩. ভিটামিন ডি সমৃদ্ধ খাবার: শুধু ক্যালশিয়ামে ভরপুর খাবার খেলেই হবে না, শরীরকে তা শোষণ করার সুযোগও দিতে হবে। সেই কাজটি করে ভিটামিন ডি। নিয়মিত সকালের রোদে কিছু ক্ষণ থাকলে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে। এতে হাড় আরও মজবুত হয়। তা ছাড়া ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করার জন্য কিছু খাবারও খাওয়া দরকার। ডিমের কুসুম, মাশরুম,

ইত্যাদি। প্রয়োজনে ভিটামিন ডি-র সাপ্লিমেন্টও নিতে হতে পারে। ৪. প্রদাহনাশী খাবার: অস্থিসন্ধিতে ব্যথা বা আড়ষ্ট ভাব অনেক সময় শরীরের ভিতরের প্রদাহের কারণে তৈরি হয়। হলুদ, আদা, শাকসব্জি (পালংশাক, কেল, ব্রকোলি) আর রঙিন ফল (বেরি) এই প্রদাহ কমাতে সাহায্য করে। এতে অস্থিসন্ধি নমনীয় থাকে, সচল থাকাও সহজ হয়। ৫. স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার: সব চর্বি খারাপ নয়। কিছু ভালো চর্বি অস্থিসন্ধির স্বাস্থ্যের জন্য দরকার। নির্দিষ্ট কিছু বীজ (চিয়া বা তিসি), বাদাম আর তেলযুক্ত মাছ অস্থিসন্ধির শুষ্কতা কমায় এবং নমনীয়তা বাড়ায়। ওমেগা-৩ সাপ্লিমেন্টও নিতে হতে পারে চিকিৎসকের পরামর্শে। এগুলি প্রদাহ নাশ করে অস্থিসন্ধিকে সুরক্ষা দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট