নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৬

নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ |
উচ্চশিক্ষার জন্য একসঙ্গে অনেক শিক্ষক বিদেশে গবেষণার উদ্দেশ্যে শিক্ষাছুটিতে থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে তীব্র শিক্ষক সংকট তৈরি হয়েছে। কোনো কোনো বিভাগে মোট শিক্ষকের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করায় সীমিত জনবল নিয়ে নিয়মিত ক্লাশ ও পরীক্ষা পরিচালনা করতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ওপর প্রশাসনিক দায়িত্ব, জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি এবং কিছু শিক্ষকের ক্লাশে অনুপস্থিতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ৪২৮ জন শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ১২৮ জন শিক্ষক বিভিন্ন ছুটিতে রয়েছেন, যা মোট শিক্ষকের ৩০.১৪ শতাংশ। ব্যবসায় প্রশাসন (ডিবিএ) বিভাগে ১৫ জনের মধ্যে ৯ জন (৬০%),

অর্থনীতিতে ১৮ জনের মধ্যে ১০ জন (৫৫.৫৫%), মাইক্রোবায়োলজিতে ২৩ জনের মধ্যে ১১ জন (৪৭.৮৩%), বিজিই-তে ২০ জনের মধ্যে ৮ জন (৪০%) এবং বিএমবি-তে ১০ জনের মধ্যে ৪ জন (৪০%) শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন। এছাড়া প্রায় প্রতিটি বিভাগেই কিছু শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন, তবে তা তূলনামূলক হারে কম। শিক্ষাছুটি ও সাধারণ ছুটির বাইরেও শিক্ষক সংকটের পেছনে অন্যান্য কারণের মধ্যে রয়েছে- ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে অফলাইন কার্যক্রমে অংশ নেন না ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান (রিমন), রসায়ন বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক বাদশা মিয়া। অন্যদিকে ফিমস বিভাগের অধ্যাপক ড.

মো. জাহাঙ্গীর সরকার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) প্রো-ভিসি এবং ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ) লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) ভিসি পদে প্রেষণে নিযুক্ত রয়েছেন। একাধিক বিভাগে শিক্ষক ঘাটতি থাকায় এসিএসই-তে ২ জন, পরিসংখ্যানে ১ জন, আইআইটি-তে ১ জন, আইআইএস-এ ২ জন, শিক্ষা প্রশাসনে ১ জন, বিএমবি-তে ১ জন, সওএস-এ ১ জন এবং রসায়নে ১ জন অস্থায়ী শিক্ষক দিয়েও কার্যক্রম চালানো হচ্ছে। ব্যবসায় প্রশাসন (ডিবিএ) বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী বলেন, কিছু বিষয়ে মাত্র একজন শিক্ষককে একাধিক ব্যাচে পাঠদান করতে গিয়ে অতিরিক্ত চাপ ও সিলেবাস সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে। তারা উচ্চশিক্ষার বিরোধিতা না করে দ্রুত

শিক্ষক সংকট নিরসন ও বিকল্প শিক্ষক দিয়ে নিয়মিত ক্লাশ চালুর দাবি জানান। মাইক্রোবায়োলজি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, দীর্ঘমেয়াদি ছুটির কারণে কর্মরত শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রতিটি বিভাগে ৬ থেকে ৭টি ব্যাচ সচল থাকায় সীমিত শিক্ষক ও ক্লাশরুম সংকটে নিয়মিত ক্লাশ পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই তারা নিয়মিত শিক্ষা কার্যক্রম সচল রাখতে উচ্চশিক্ষায় যাওয়া শিক্ষকদের বিপরীতে বিকল্প বা খণ্ডকালীন (গেস্ট) শিক্ষক রাখার ব্যবস্থার দাবি জানান। শিক্ষক সংকট ও শিক্ষাছুটি প্রসঙ্গে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষাছুটি শিক্ষকদের একটি পাওনা ও একাডেমিক উৎকর্ষের জন্য জরুরি বিষয়। শিক্ষক ঘাটতি মেটাতে ইউজিসির সঙ্গে আলোচনাসাপেক্ষে শিক্ষক নিয়োগ কিংবা প্রয়োজনে ইউজিসির অনুমোদনক্রমে গেস্ট শিক্ষক

বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে শূন্যতা পূরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট