ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৬

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ |
বিদেশের মাটিতে চরম হেনস্তা ও অপমানের শিকার হলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও তার বাদ্যযন্ত্রীরা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের কর্মী ও অফিসারদের হাতে এ অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হন তারা। এ ঘটনার পরই সামাজিক মাধ্যমে সরাসরি লাইভে এসে নিজের তিক্ত অভিজ্ঞতা ও ক্ষোভের কথা বিস্তারিত তুলে ধরেন গায়িকা ইমন চক্রবর্তী। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানে ওঠতে বাধা দেওয়া প্রসঙ্গে এ সংগীতশিল্পী জানান, নিউজার্সিতে দুর্গোৎসবের নির্ধারিত শোয়ে পারফর্ম করার উদ্দেশে তারা সময়মতো ডালাস বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও কোনো স্পষ্ট বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বিমান সংস্থার কর্মীরা তাদের বিমানে ওঠতে

বাধা দেন। শিল্পীরা যখন এই অহেতুক বাধার কারণ জানতে চান এবং প্রতিবাদ করেন, তখন বিমান সংস্থার স্টাফরা তাদের সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেন এবং গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেন বলে জানান ইমন চক্রবর্তী। ইমন ও তার দলের সংগীতশিল্পীদের সঙ্গে থাকা দামি ও পেশাদার বাদ্যযন্ত্র নিয়ে চরম অবহেলা এবং তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এমনকি বিমানযাত্রার সময় কোনো বাদ্যযন্ত্র ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে আমেরিকান এয়ারলাইনস তার দায় নেবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। এই অনভিপ্রেত ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই নির্দিষ্ট ফ্লাইটটি মিস করতে বাধ্য হন ইমন ও তার টিম। পরে একটি বিকল্প ফ্লাইটের কথা বলা হলেও

সেখানেও অনিশ্চয়তা বজায় রাখা হয়েছিল। একজন শিল্পী ও তার দলের সঙ্গে সুদূর আমেরিকায় এমন চরম দুর্ব্যবহারের ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বিমান সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। পরে ইমন জানান, তিনি ও তার টিম ফিলাডেলফিয়া পৌঁছেছেন নিরাপদে এবং অনুষ্ঠানের জন্য তৈরি। যদিও ইমনের অভিযোগের জেরে ক্ষোভ সামাজিক মাধ্যমের নেটিজেনরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের