‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ August, ২০২৬

‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ August, ২০২৬ |
জুলাই সংঘাতে নিহত সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের উপস্থাপনায় জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে নিহত হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। ছবির সঙ্গে অবশ্য অন্য এক নিহত সাংবাদিকের নাম উল্লেখ করা হয়। ঘটনাটি ঘিরে তথ্য যাচাই ও দায়িত্বশীলতার প্রশ্ন উঠেছে। ১৭ই আগস্ট, সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সাংবাদিক মিজানুর রহমান সোহেলের অভিযোগ, অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশনে তাকে ২০২৪ সালের ৪ঠা জুলাই হবিগঞ্জে নিহত হয়েছেন বলে উপস্থাপন করা হয়। তবে

সেখানে তার ছবি ব্যবহার করা হলেও নাম দেওয়া হয় সাংবাদিক সোহেল আকাঞ্জির। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সোহেল লিখেছেন, ‘আমি মিজানুর রহমান সোহেল। পেশায় লেখক ও সাংবাদিক। এবং হ্যাঁ, আমি এখনো জীবিত আছি।’ ঘটনার পর পরিচিতজন, সহকর্মী ও সাংবাদিকদের অনেকেই ফোন করে তার মৃত্যুর খবর সত্য কি না জানতে চেয়েছেন বলে জানান সোহেল। ফলে তাকে বারবার নিজের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে। তার ভাষায়, ‘আমি মরি নাই।’ সোহেলের দাবি, একজন জীবিত মানুষকে মৃত হিসেবে উপস্থাপন করাকে নিছক তথ্যগত ভুল হিসেবে দেখার সুযোগ নেই। এ ধরনের ভুলের সামাজিক ও পেশাগত প্রভাব রয়েছে। বিশেষ করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, পরিচিতজন ও

সহকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তিনি প্রশ্ন তোলেন, কোনো সাংবাদিকের নাম ও ছবি প্রকাশ্য অনুষ্ঠানের প্রেজেন্টেশনে ব্যবহারের আগে কেন তথ্য যাচাই করা হলো না। আর জুলাই সংঘাতে নিহত সাংবাদিকদের মতো সংবেদনশীল একটি বিষয়ে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে কাউকে অযথা অভিযুক্ত করতে চান না জানিয়ে সোহেল বলেন, ভুলটির দায় কার, কারা তথ্য সংগ্রহ ও যাচাই করেছেন এবং কার অনুমোদনের পর উপস্থাপনাটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে—এসব বিষয়ে তিনি দায়িত্বশীল ব্যাখ্যা ও সংশোধন চান। ডিজেএর আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, জুলাইয়ে কর্মরত সাংবাদিকদের স্মৃতিচারণ এবং তাদের ভূমিকা তুলে ধরাই ছিল অনুষ্ঠানের উদ্দেশ্য। সেই আয়োজনেই একজন জীবিত

সাংবাদিকের ছবি ব্যবহার করে তাকে নিহত হিসেবে দেখানোর ঘটনায় অনুষ্ঠানের তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অনুষ্ঠানের ডকুমেন্টারিতে নিহত সাংবাদিকের নাম সঠিকভাবেই ছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে ছবিটি ভুল ব্যবহার করা হয়েছে। বিষয়টি সংশোধন করা হবে এবং এ জন্য দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। পরে এনসিপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি ‘একান্তই ভুলবশত’ হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার জগতে মিজানুর রহমান সোহেল সুপরিচিত। এ ধরনের ভুলের জন্য এনসিপির মিডিয়া, ব্র্যান্ডিং ও প্রচার বিষয়ক উপকমিটির

পক্ষ থেকে মিজানুর রহমান সোহেলসহ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখপ্রকাশ করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ