এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ August, ২০২৬

এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ August, ২০২৬ |
দেশের গ্যাস খাতে ভয়াবহ সংকট চলছে দীর্ঘ ২৬ দিন ধরে। গত ২১ জুলাই থেকে শুরু হওয়া এই সংকট এখনো কাটার লক্ষণ দেখা যাচ্ছে না। এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল পুরোদমে গ্যাস সরবরাহে প্রস্তুত থাকলেও আগামী ২৩ আগস্ট পর্যন্ত কোনো এলএনজিবাহী কার্গো না থাকায় আরও অন্তত এক সপ্তাহ সারা দেশে গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক তদবিরে ভুল সিদ্ধান্তেই সংকট, অভিযোগ সংশ্লিষ্টদের জ্বালানি বিভাগ সংশ্লিষ্টদের অভিযোগ, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া পাশ কাটিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৬টি কার্গো আমদানির সিদ্ধান্তই মূলত এই পরিস্থিতির জন্য দায়ী। আজ এর একটি কার্গো আসার কথা থাকলেও তা আসছে না বলে জানা গেছে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা

জানান, নির্ধারিত সময়ে এসব কার্গো না আসার আশঙ্কা থেকেই স্পট মার্কেট থেকে ১৭ ও ২৪ আগস্টের জন্য ব্রিটিশ পেট্রোলিয়াম সিঙ্গাপুর থেকে কার্গো কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। গত ৬ আগস্ট এই প্রস্তাব ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়। কিন্তু কমিটি সেই প্রস্তাব অনুমোদন না দিয়ে উল্টো সরাসরি ক্রয়নীতিতে কেনা ৬টি কার্গো আগে আমদানির নির্দেশ দেয়। সেই সিদ্ধান্তের খেসারত এখন দিচ্ছে সারা দেশের মানুষ। জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে ৫ কার্গো কেনার দরপত্র পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে তড়িঘড়ি করে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ৫টি এলএনজি কার্গো কেনার জরুরি দরপত্র আহ্বান করেছে সরকার। এ বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি জুম মিটিং

ডাকা হয়েছে। “জনগণ ক্ষুব্ধ, পরিচয় দেওয়াই মুশকিল” জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, মহল বিশেষ তদবিরকারীরাই বর্তমান গ্যাস সংকটের জন্য দায়ী। তাদের কারণে বাইরে কোথাও জ্বালানি বিভাগের পরিচয় দেওয়াই কঠিন হয়ে পড়েছে, কারণ সাধারণ মানুষ এই সংকট নিয়ে চরম ক্ষুব্ধ। কর্মকর্তারা মন্তব্য করেন, সরকার দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করলেও গ্যাস সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এর দায় গিয়ে পড়বে সরকারের ওপরই এবং তাতে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। লাখ লাখ ডলার ব্যয় করেও কেন গ্যাস সংকট কাটছে না—এই প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলেও ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের মতে, দ্রুত জবাবদিহিতা নিশ্চিত না হলে এবং সংশ্লিষ্টদের

বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এ ধরনের সংকট বারবার ফিরে আসতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ