অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
মানুষ যতই সতর্ক থাকুক, পৃথিবীর সব বিপদকে সে নিজের চোখে দেখতে পারে না। সামনে কী আছে আমরা কিছুটা দেখতে পাই, কিন্তু পেছনে কী ঘটছে জানি না; ডান-বাম ও ওপরের বিপদ সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। এমনকি মাটির নিচে কিংবা অদৃশ্য কোনো দিক থেকে কী বিপদ আসতে পারে, তাও মানুষের অজানা। তাই একজন মুমিন নিজের শক্তি ও সতর্কতার পাশাপাশি সব সময় সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা করে। তাই তো রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া শিখিয়েছেন, যাতে বান্দা আল্লাহর কাছে সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, ওপর থেকে এবং নিচের দিকের সব ধরনের অনিষ্ট ও বিপদ থেকে নিরাপত্তা প্রার্থনা করে। দোয়াটি হলো- اللَّهُمَّ احْفَظْنِي

مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে আমার সামনে থেকে, আমার পেছন থেকে, আমার ডান দিক থেকে, আমার বাঁ দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে হেফাজত করুন। আর আমি আপনার মহত্ত্বের আশ্রয় চাই-যেন নিচের দিক থেকে আকস্মিকভাবে আক্রান্ত না হই।’ (আবু দাউদ, হাদিস : ৫০৭৪, ইবনে মাজাহ, হাদিস : ৩৮৭১)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত