তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
আফগানিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেই ব্যাটিংয়ে দৈন্যদশা ফুটে ওঠল টাইগারদের। ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ‘‘ফাইনাল’’ ম্যাচে আগে ব্যাট করে ৪১.২ ওভারে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ। এই মামুলি স্কোর নিয়ে বাংলাদেশ কি পারবে ৪১ রানে জিততে। না পারলে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দর্শকের ভূমিকায় থাকবে টাইগাররা। আজ বাংলাদেশ দলের ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। ওপেনার সৌম্য সরকার, অধিনায়ক তাওহীদ হৃদয় ও অফ স্পিনার আলিস আল ইসলাম ফেরেন শূন্য রানে। যা একটু খেলেছেন- পারভেজ হোসেন ইমন (৭০) আর ওপেনার সাইফ হাসান (৪১)। বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যান-

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা। সিরিজের ফাইনালে খেলতে হলে জিততে হবে ৪১ রানের ব্যবধানে। ব্যাটিংয়ে নামার আগেই যখন এমন সমীকরণ, তখন দায়িত্বশীল ব্যাটিং করার পরিবর্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন প্রথম সারির ৪ ব্যাটসম্যান। ৭ ওভারে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। পঞ্চম উইকেটে তারা ১৪৭ বল মোকাবেলা করে মাত্র ৯৩ রানের জুটি গড়েন। দলকে খেলায় ফেরাতে টেস্টের আদলে ব্যাট চালান সাইফ-ইমন। তাদের রান তোলর স্লোথ গতির কারণে স্কোর কাঙ্খিত ভাবে মোটাতাজা হয়নি। ৩১ ওভার তথা ১৮৬ বল খেলা শেষে বাংলাদেশ

দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে মাত্র ১২০ রান। ওয়ানডে ক্রিকেটে যেখানে বলে বলে রান তোলার কথা সেখানে ৬৬ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৯ ও ৪১ রানে ব্যাটিংয়ে থাকা পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের কাছে প্রত্যাশা ছিল; দলকে এগিয়ে নিতে হাত খুলে ব্যাট চালাবেন তারা। কিন্তু ৩২তম ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাইফ। তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে ৮২ বলে করেন মাত্র ৪১ রান করেন। তার মানে তিনি ১ রান করতে খেলেন ২ বল। সাইফ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৬ বলে মিরাজের সংগ্রহ ছিল মাত্র ২ রান। হাত খুলে খেলতে গিয়ে ক্যাচ তুলে

দিয়ে ফেরেন তিনি। মিরাজ আউট হওয়ার পর ‘‘ওয়ানম্যান শো’’ হয়ে পড়েছেন পারভেজ হোসেন ইমন। পুরো ৫০ ওভার পর্যন্ত দলকে টেনে নিতে হলে তাকে খেলতে হয়ে রয়ে সয়ে। বড় শট খেলার সামর্থ থাকলেও, উইকেট ধরে রেখে দলকে এগিয়ে নেওয়াই তার লক্ষ্য হয়ে পরে। ৩৭.৩ ওভারে দলীয় ১৪৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন পেস বোলার শরীফুল ইসলাম। ইমনকে সঙ্গ দিতে নামেন অফ স্পিনার আলিস আল ইসলাম। বোলারদের নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলার তাগিদে ব্যাট করে যাওয়া ইমন বিপদে পড়ে যান ৪০তম ওভারের দ্বিতীয় বলে। রশিদ খানের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইমন। দলীয় ১৫৬ রানে আউট হওয়ার আগে ইমন করেন ৯৬

বলে সর্বোচ্চ ৭০ রান। তার ইনিংসটি ৫টি চার আর দুটি ছক্কায় সাজানো। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ইমন আউট হওয়ার পর মাত্র ১২ বলের ব্যবধানে স্কোর বোর্ডে ৬ রান জমা করতেই সাজঘরে ফেরেন আলিস আল ইসলাম ও মোস্তাফিজ। তাদের আউটের মধ্য দিয়ে ৪১.২ ওভারে ১৬০ রানে থামে বাংদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের