সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে একটি জনপ্রিয় সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে হাঙরের আক্রমণে মৃত্যুর ঘটনা সচরাচর দেখা যায় না। তবে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ উপকূলীয় এলাকায় এ ধরনের প্রাণঘাতী ঘটনার বেশ কিছু ইতিহাস রয়েছে। মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে কুগোম্পো সিটির (পূর্বের নাম ইস্ট লন্ডন) ওরিয়েন্ট সৈকতে। এ ঘটনার পর পৌর কর্তৃপক্ষ আশপাশের সব সৈকত বন্ধ ঘোষণা করেছে এবং সাধারণ মানুষকে সমুদ্রে নামতে নিষেধ করেছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সকালে ওরিয়েন্ট সৈকতে একটি হাঙরের হামলার ঘটনা ঘটেছে এবং এতে একটি মর্মান্তিক প্রাণহানি

হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।’ পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে তাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা ৬৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেন, যার শরীরে একাধিক ‘ক্ষত’ ছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, ওই নারী নিয়মিত সাঁতার কাটতেন এবং ঘটনার সময় তিনি অন্য সাঁতারুদের একটি দলের সঙ্গেই সমুদ্রে নেমেছিলেন। স্থানীয় একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অন্য সাঁতারুরা পানিতে হাঙরের লেজ ও ডানা দেখতে পেয়েছিলেন। ফেসবুকের এক পোস্টে ওই সংগঠনটি লিখেছে, ‘ভুক্তভোগী নারীর ডান হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইল’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে হাঙরের আক্রমণের মোট ৬৫টি ঘটনা ঘটেছিল, যার মধ্যে নয়জন

মারা যান। এর মধ্যে একটি প্রাণঘাতী ঘটনা ঘটেছিল এই দক্ষিণ আফ্রিকাতেই। গবেষকদের মতে, উপকূলীয় এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, সমুদ্রে মানুষের যাতায়াত বৃদ্ধি, পরিবেশগত পরিবর্তন এবং হাঙর ও তাদের শিকারের বিচরণের পরিবর্তনসহ নানা বিষয়ের ওপর এসব সামুদ্রিক প্রাণীর মানুষের মুখোমুখি হওয়ার বিষয়টি নির্ভর করে। নারী মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের