ছাত্রলীগের মিছিল করায় ১৪ বছরের কিশোরকে ১৯ বছর দেখিয়ে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

ছাত্রলীগের মিছিল করায় ১৪ বছরের কিশোরকে ১৯ বছর দেখিয়ে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জন্মনিবন্ধন অনুযায়ী ১৪ বছর ২ মাস বয়সী এক স্কুলছাত্রকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি ৩রা আগস্ট, সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রব সুমন। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী মো. রিমন রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। তিনি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। মামলার নথি ও জন্মনিবন্ধনের তথ্যের মধ্যে বয়স ও নাম নিয়ে অসঙ্গতি দেখা গেছে। এজাহারে তার নাম ‘বাচ্চু প্রকাশ রিপন’ এবং বয়স ১৯ বছর উল্লেখ করা হলেও জন্মনিবন্ধনে তার বয়স ১৪

বছর ২ মাস। আদালতে হাজির করার সময় তদন্তকারী কর্মকর্তা নাম সংশোধন করে বয়স ১৩ বছর ১১ মাস ২৯ দিন উল্লেখ করেন। আসামিপক্ষের আইনজীবী জানান, রিমন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মানবিক দিক বিবেচনায় তার জামিন আবেদন করা হয়েছিল। তবে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি হওয়ায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ৪ঠা আগস্ট মামলার পরবর্তী হাজিরার দিন নির্ধারণ করা হয় এবং একই সঙ্গে রিমনকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী, গত ৩০শে মে, শনিবার সকালে মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের

নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় “জননিরাপত্তা বিঘ্নিত” করা এবং “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির” অভিযোগে গত ৪ঠা জুন, মঙ্গলবার রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলায় রিমনসহ ১২ জনকে আসামি করা হয়। গত ২রা আগস্ট, রোববার বিকেলে চরমেহার এলাকা থেকে রিমনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার প্রকৃত বয়স তদন্তের বিষয় হলেও প্রতিবেদনে জন্মনিবন্ধনে থাকা তথ্যই উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড় দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ” তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন: ৪ দিনের ছুটি গাজীপুর শিল্পাঞ্চলে, রপ্তানিতে অনিশ্চয়তা শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষের মাঝেই ভারত থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে জুলাই কনসার্টে হাসানের ওপর মূত্রভর্তি বোতল নিক্ষেপ, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান ৪ দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার মহাসড়কে বাস থামিয়ে লুটে নেওয়া ৫৭ লাখ টাকা ছাত্রলীগের মিছিল করায় ১৪ বছরের কিশোরকে ১৯ বছর দেখিয়ে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ ‘বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা এখন বৈধ!’— চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে তীব্র ক্ষোভ জয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ নবমবার সংশোধন করেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভুলে-ভরা এবং অসংগতিপূর্ণ বিবৃতি গাজায় উদ্ধার ৪০ শিশুসহ ১১২ জনের লাশ দাফন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট মিয়ানমারের গৃহযুদ্ধে শান্তি আলোচনার বিরল সুযোগ তেল-গ্যাসের দাবিতে সচিবালয় অভিমুখে জামায়াত জোটের মিছিল, আটকে দিল পুলিশ আর্থিক প্রতিষ্ঠান খাতের আকার ছোট হয়ে আসছে ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান: রয়টার্স অতিরিক্ত বৃষ্টিতে উত্তরাঞ্চলে সবজি-ফসলের ক্ষতি, হঠাৎ সরবরাহ ঘাটতিতে বেড়েছে দাম