আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬ |
বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় প্রধান শেখ হাসিনাসহ সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং বন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ৩১শে জুলাই, শুক্রবার সকালে মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার লালপোল এলাকায় এক বিশাল মিছিল নিয়ে নামেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের সরাসরি নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। সকাল থেকেই লালপোল পয়েন্টে একত্রিত হতে থাকেন সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রায় শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিলে রাজপথ ছাড়িয়ে দাবির আওয়াজ ছড়িয়ে পড়ে। মিছিলটি মহাসড়কের নির্দিষ্ট অংশ প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত করে। এ সময় নেতাকর্মীরা

সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে—নইলে গদি ছাইড়া দে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তৃতায় ও রাজপথের স্লোগানে যে মূল দাবিগুলো উঠে আসে তা হলো: • বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা। • শেখ হাসিনাসহ সারা দেশের নেতা-কর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা। • কারারুদ্ধ সকল রাজবন্দীদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া। • গ্যাস ও বিদ্যুৎতের অস্বাভাবিক যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দেওয়া। মহাসড়কে ছাত্রলীগের এই শান্তিপূর্ণ মিছিল ও শক্ত অবস্থানের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে উত্তাপ ও স্থবিরতা ছড়িয়ে পড়ে। দলের অস্তিত্ব

রক্ষা এবং শীর্ষ নেতৃত্বের আইনি ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই আন্দোলন আগামী দিনে আরও বেগবান করার হুঁশিয়ারি দেন নোমান হাবিবসহ উপস্থিত নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের গ্যাস সংকটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ: অনুসন্ধানভিত্তিক তথ্য-উপাত্তের বিশ্লেষণ পাকিস্তানের বেলুচিস্তানের পর কাশ্মীরেও বিদ্রোহ দানা বাধছে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে ৫ বাক্স আম পাঠালো পাকিস্তান ২৭তম বিসিএসের ৫৬ জন শিক্ষানবিশ এএসপিকে পূর্ণ প্রশিক্ষণ ছাড়াই পদায়ন বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের বিশেষ দূতদের চিঠি: বাংলাদেশে নির্যাতন ও গুম প্রতিরোধে আইনি সংস্কারের আহ্বান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ছাত্রলীগের মিছিল হুথিদের ঠেকাতে সৌদি-নেতৃত্বাধীন নতুন জোটে বাংলাদেশ: ভয়ংকর প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে নৌবাহিনী? নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি ফিফার বিরুদ্ধে বিদ্রোহ: বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন