ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
বন্যার্তদের বঞ্চিত করে ত্রাণের চাল বিক্রি: কাপ্তাইয়ে গাড়ি ও চালসহ হাতেনাতে আটক বিএনপি সভাপতি
পাহাড়জুড়ে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ যখন একমুঠো খাবারের জন্য হাহাকার করছেন, ঠিক তখনই বন্যার্তদের জন্য আসা সরকারি ত্রাণের চাল চুরির এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায়।
ত্রাণের চাল বন্যার্তদের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে খোলা দোকানে বিক্রি করে দেওয়ার সময় চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল হাসেম মেম্বারকে চালবোঝাই গাড়িসহ হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
আজ ৩০শে জুলাই, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া এলাকায় চাল বিক্রির সময় স্থানীয়রা তাকে ঘিরে ফেলে তীব্র হট্টগোল ও প্রতিবাদ শুরু করেন। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে চন্দ্রঘোনা থানা পুলিশ
এসে বিএনপি নেতাসহ চালককে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেওয়া ত্রাণের বস্তা গোপনে বিক্রি করতে রিফিউজি পাড়ার একটি দোকানে যান বিএনপি নেতা আবুল হাসেম। তবে বিষয়টিতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে ঘিরে ফেলে তল্লাশি চালায়। এসময় তারা ত্রাণের দুই বস্তা চাল এবং পরিবহনে ব্যবহৃত একটি ‘চান্দের গাড়ি’ (জিপগাড়ি) জব্দ করেন। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা-মেট্রো-গ -০৬-০০৩০। চাল পাচারের সাথে জড়িত থাকায় গাড়িটির চালক চয়ন বড়ুয়াকেও (৪০) আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম সাকের জানান, “স্থানীয়রা অভিযোগ করেছেন, বন্যার্তদের চাল গোপনে দোকানে বিক্রির সময় বিএনপি নেতা আবুল হাসেমকে তারা হাতেনাতে আটক
করেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নেতাসহ চালককে হেফাজতে নেয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তার দলীয় জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” রাত সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত বিএনপি নেতা আবুল হাসেম এবং গাড়িচালক চয়ন বড়ুয়া চন্দ্রঘোনা থানা পুলিশ হেফাজতে ছিলেন।