“রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬

“রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬ |
নরসিংদীর শিবপুরে সরকারি সহায়তার ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার বিনিময়ে এক নারীকে অশালীন ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দ। ২৭শে জুলাই, সোমবার ভুক্তভোগী নারীর অভিযোগ সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে ভুক্তভোগী নারী অভিযোগ করে জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপি নেতা আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে একটি নির্জন পুকুরপাড়ে দেখা করার প্রস্তাব দেন। নারী আরও জানান, এর আগেও উক্ত নেতার অনৈতিক প্রস্তাবে সাড়া না

দেওয়ার কারণে সরকার ঘোষিত গরিব ও অসহায়দের জন্য নির্ধারিত নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে স্থানীয় বিএনপি। এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি। আশরাফ উদ্দিন আমার সঙ্গে যোগাযোগ করে অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তে যদি অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, কোনো গোষ্ঠী বা ব্যক্তির প্ররোচনায় যদি এটি মিথ্যা বা চক্রান্তমূলক অভিযোগ হয়ে থাকে, সে ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।” দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি

সহায়তা পাওয়ার ক্ষেত্রে একজন নারীর প্রতি এমন অনৈতিক প্রস্তাবের ঘটনায় পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র নিন্দার ঝড় বইছে। সাধারণ মানুষের মতে, অসহায়ত্বের সুযোগ নিয়ে সামাজিক সহায়তার নামে রাজনৈতিক পদধারী ব্যক্তিদের এমন আচরণ কোনোভাবেই বরদাশত করার মতো নয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা বেতনভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার তিন জনের বিরুদ্ধে ফিফার মামলা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর বাংলাদেশ সফর দ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’ ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার