ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬

ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ |
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য গ্রাহক জানিয়েছেন, মে মাসের তুলনায় জুন মাসে তাদের বিদ্যুৎ বিল হঠাৎ করে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে। একই ব্যবহার, একই যন্ত্রপাতি চালিয়েও বিলের এমন লাফিয়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। একাধিক গ্রাহক জানিয়েছেন, বাসায় শুধু এসি ও ফ্রিজ চালিয়েও বিল ১৮ হাজার টাকার উপরে চলে এসেছে। কারও কারও বিল পাঁচ অঙ্কের ঘরে পৌঁছেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “ব্যবহার একই, কিন্তু বিল তিনগুণ কেন?” কেউ কেউ মে মাসের বিলের সঙ্গে জুন মাসের তুলনা করে বিস্তারিত হিসাব দিয়েছেন। যেমন— মে মাসে প্রায় ৯,৭৮৬ টাকা বিল এলেও জুন মাসে তা

১৮,২৩৬ থেকে ২০,২৮১ টাকা পর্যন্ত উঠেছে বলে উল্লেখ করেছেন একজন। অনেকে অভিযোগ করেছেন যে, গরমের কারণে স্বাভাবিক ব্যবহার বাড়লেও এতটা বৃদ্ধি যৌক্তিক নয়। কেউ কেউ “বিদ্যুৎ বিলের এই দশা কেন?” বলে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। বিদ্যুৎ বিলের এই অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে গ্রাহকরা বিভিন্ন প্ল্যাটফর্মে অভিযোগ জানাচ্ছেন এবং প্রয়োজনীয় তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছেন। অনেকেই বিদ্যুৎ বিল কার্ড বা অন্যান্য বিকল্প উপায়ের কথাও উল্লেখ করেছেন। বিদ্যুৎ বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় জনমনে ক্ষোভ আরও বেড়েছে। গ্রাহকরা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, যাতে গরমের এই সময়ে অতিরিক্ত আর্থিক

চাপে না পড়তে হয় সাধারণ মানুষকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের