যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬

যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ |
রাজধানীর কাফরুলে যুবদল কর্মী মো. ইউসুফ আলী হত্যাকাণ্ডের তদন্তে স্বেচ্ছাসেবক দলের নেতার মধ্যে আধিপত্য ও অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্বের তথ্য সামনে এসেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার পরিকল্পনায় ২৫ লাখ টাকায় ভাড়াটে খুনি ঠিক করেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। হামলার মূল লক্ষ্য বাবু হলেও গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ময়লার টেন্ডার, ফুটপাত নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি

হাফিজের নাম। আজ ২৭শে জুলাই, সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডের মূল টার্গেট ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। তাকে হত্যা করতে ২৫ লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ডিবির তথ্য অনুযায়ী, গত ২৯শে জুন হাসান, জিয়ারুল, চঞ্চল, জিহাদসহ কয়েকজন ভাড়াটে অস্ত্রধারী ঢাকায় এসে সিএনজি হাফিজের সঙ্গে বৈঠক করেন। প্রথমে তারা মিরপুর-১০ এলাকার একটি হোটেলে ওঠেন। পরে হাফিজের গ্যারেজে গিয়ে তার ম্যানেজার নাহিদের মাধ্যমে দুটি পিস্তল সংগ্রহ করেন। তবে অস্ত্র থেকে আকস্মিক গুলি বেরিয়ে যাওয়ায় সেদিনের পরিকল্পনা বাতিল করা

হয়। পরে টার্গেট শনাক্ত করে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে তারা এলাকা ত্যাগ করেন। তদন্তে আরও জানা গেছে, ২২শে জুলাই একই নির্দেশে তারা আবার ঢাকায় ফিরে মিরপুর-২ এলাকার একটি হোটেলে অবস্থান নেন। পরদিন সন্ধ্যায় গ্যারেজে বৈঠকের পর দুটি লোড করা পিস্তল জিয়ারুল ও চঞ্চলের হাতে তুলে দেওয়া হয়। এরপর তারা হাফিজুল ইসলাম বাবুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হামলার প্রস্তুতি নেয়। এ সময় ঘটনাস্থল পর্যবেক্ষণ, পালানোর পথ নিশ্চিত করা এবং পুলিশের গতিবিধি জানাতে শাফিন ও আলী হোসেন নামে দুজন সহযোগিতা করেন বলে জানিয়েছে ডিবি। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে বাবু কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। সেখানে সন্দেহজনক কয়েকজনকে দেখে পরিচয় জানতে চান এবং

তল্লাশির চেষ্টা করেন। এ সময় এক হামলাকারী পিস্তল বের করে গুলি চালালে বুকে গুলিবিদ্ধ হন যুবদল কর্মী ইউসুফ আলী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিবি কর্মকর্তারা জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই হত্যাচেষ্টার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষ নয়; বরং একই রাজনৈতিক বলয়ের অভ্যন্তরীণ আধিপত্য, টেন্ডার নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব কাজ করেছে বলে অভিযোগ উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে মিরপুর-১৩ এলাকার ওপেক্স গার্মেন্টসসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুর ওপর হামলার সময় এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী নিহত হন। একই ঘটনায় আরও দুজন আহত হন।

বর্তমানে মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ