ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা
ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে নবী হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক লিমন বোস। গ্রেফতার নবী হোসেন পৌর শহরের পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
পুলিশ পরিদর্শক লিমন বোস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নবী হোসেন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। গত সোমবার সাবেক মেয়রের জানাজা
শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তিনি আরও বলেন, প্রায় ১৪ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। সে কারণে দলটির কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। একজন মৃত ব্যক্তির জানাজায় রাজনৈতিক স্লোগান দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। তিনি জানান, নবী হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় উসকানি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া সাবেক মেয়রের জানাজায় স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে
পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।