জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগে তোলপাড় চলাকালীন নতুন মোড় নিয়েছে ঘটনা। তার ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী ১৮ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে হাতেনাতে আটক হওয়ার ঘটনায় সাংসদ গাজী নজরুল ইসলাম তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন এবং জেলা জামায়াতও এ বিষয়ে বিবৃতি দেয়। যদিও দাখিল করা কাবিননামা ও উক্ত কিশোরীড় বায়োডাটায় তথ্যের অসঙ্গতি রয়েছে। এই ঘটনার পর সাংসদ গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমানকে অভিযুক্ত করেন যে, তিনি গোপনে সিসি ক্যামেরা

লাগিয়েছেন। অভিযোগের পর থেকেই ড্রাইভার ওবায়দুর রহমান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ড্রাইভারের চিঠিতে যা বলা হয়েছে ব্যাক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমান প্রধানমন্ত্রীর কাছে লেখা আবেদনে উল্লেখ করেন যে, গাজী নজরুল ইসলামের নির্দেশে ও তত্ত্বাবধানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না, বরং তিনি সাক্ষী হিসেবে ছিলেন। তিনি দাবি করেন, সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ (যেমন জমি দখল, নারী নির্যাতন, দুর্নীতি ইত্যাদি) প্রকাশ্যে আসার পর তাকে হুমকি দেওয়া হচ্ছে। আবেদনে তিনি আরও জানান, আত্মরক্ষার জন্য তিনি গোপন স্থানে আশ্রয় নিয়েছেন এবং তার জীবন বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

আবেদনপত্রে তার মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরে চাউর রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বর্তমানে ড্রাইভার ওবায়দুর রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় মহলে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম