প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম পান্না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন রেখেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়ের মতো ‘অভিশপ্ত’ হয়ে উঠছে, যখন মব করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে! মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে পান্না লিখেছেন, “প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি আসছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলুন, এখনও কি ইউনূসের সেই অভিশপ্ত সময় চলছে?” পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক সাংবাদিক ও নাগরিক পান্নার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং হুমকির

ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে আরেক জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরও একই অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর দুই টক-শো গেস্ট ব্যারিস্টার ফুয়াদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিভিন্ন টক-শো’তে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতির ইতিহাস নিয়ে অপতথ্য, মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদ করায় বিভিন্ন জায়গা থেকে হমকি পেতে থাকেন আনিস আলমগীর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ থেকে আনিস আলমগীরের উপর সমন্বিত সাইবার এটাক চালানো হয়, ছড়ানো হয় অপতথ্য ও দেয়া হয় হুমকি। দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক মন্তব্যের মধ্য দিয়ে পান্না ইউনূস আমলের নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসের স্মৃতি টেনে এনে বর্তমান সরকারের অধীনে একই ধরনের পরিস্থিতি ফিরে আসছে কি না— তা

নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের এমন অভিযোগ দেশে বাকস্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম