যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬

আরও খবর

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৬ |
পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামকে পিটিয়ে জখম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের তিন নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী আসাদুল ইসলাম নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় গোয়ালকান্দি ইউনিয়নের বাসিন্দা নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি (সাবেক ছাত্রলীগ নেতা) পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন, মোশারফ হোসেন, আল সাদিক, বাদল মোল্লা, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ও প্রদীপ কুমারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে

জানা গেছে, গত ১৬ জুলাই রাত ১০টার দিকে গোয়ালকান্দি বাজারে ডিশ ও ইন্টারনেট সরবরাহ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন যুবদল নেতা আসাদুল ইসলাম। এ সময় ছাত্রদল নেতা পারভেজ, সুমন ও শাহীন আলম ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে আসাদুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই (ডিশ ও ইন্টারনেট) ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দিতে আসাদুলের ওপর চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পারভেজ, সুমন ও শাহীন আলমসহ অন্য আসামিরা লাঠি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসাদুলকে পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা আসাদুলের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ ৬৫ হাজার

২৫০ টাকা লুট করে নিয়ে যায় এবং ডিশ ও ইন্টারনেট সরবরাহ করা কন্ট্রোল রুমের মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি ভাঙচুর করে সাড়ে চার লাখ টাকার ক্ষতি করে বলে মামলায় দাবি করা হয়েছে। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ