আয় বাড়লেও রেলের লোকসান ১৮৮৮ কোটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

আয় বাড়লেও রেলের লোকসান ১৮৮৮ কোটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
ভাড়া বৃদ্ধি না হলেও ২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের আয় আগের বছরের তুলনায় ২২১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টকের রক্ষণাবেক্ষণসহ পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। লোকসান হয়েছে এক হাজার ৮৮৮ কোটি টাকা লোকসান হয়েছে। যদিও রেলের ব্যয় ও আয়ের অনুপাত (অপারেটিং রেশিও) দাঁড়িয়েছে ১.৯১, যা আগের অর্থবছরে ছিল ২.০৯। অর্থাৎ রেলওয়ের আয়-ব্যয়ের ব্যবধান আগের তুলনায় কমেছে। লোকসানও কমেছে। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা। যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। সবচেয়ে বেশি আয়

বেড়েছে যাত্রী পরিবহন খাতে। এ খাতে আগের অর্থবছরের তুলনায় ২৫৬ কোটি টাকা বেশি আয় হয়েছে। এছাড়া ভূ-সম্পত্তি খাতে ৩ কোটি টাকা এবং অপটিক্যাল ফাইবার লিজ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকা অতিরিক্ত আয় হয়েছে। অন্যদিকে পরিবহন ও বাণিজ্যিক খাতে (ভেন্ডিং লাইসেন্স ও বিবিধ আয়) প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা আয় কমেছে। রেলওয়ে তথ্যানুযায়ী, প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকা পেনশনে ব্যয় হয়। পেনশন ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় দাঁড়ায় ২ হাজার ৯৫৫ কোটি টাকা। অপারেটিং রেশিও নেমে আসে ১.৪৩-এ। মানে এক টাকা আয়ে ১ টাকা ৪৩ পয়সা ব্যয় হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ