৫ আগস্ট পরবর্তী সময়ে দেশজুড়ে বেড়েছে কঙ্কাল চুরি: জুলাইয়ে নিহতের সংখ্যা মেলানোর চেষ্টা? প্রশ্ন সাধারণ জনতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

৫ আগস্ট পরবর্তী সময়ে দেশজুড়ে বেড়েছে কঙ্কাল চুরি: জুলাইয়ে নিহতের সংখ্যা মেলানোর চেষ্টা? প্রশ্ন সাধারণ জনতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
২০২৪-এর আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ, জেগেছে শঙ্কা এবং জন্ম নিয়েছে নানা প্রশ্ন। এত কঙ্কাল কারা, কেন চুরি করছে, কোথায় নিয়ে যাচ্ছে— এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন এ নিয়ে। ২০২৪-এর ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতায় কেউ কেউ ধারণা করেন, কোথাও গুপ্ত আয়নাঘর নাটক সাজানোর নাম করে এসব কঙ্কাল ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কিছু বক্তব্য এসব ধারণাকে আরও উস্কে দিচ্ছে। ২০২৪-এর জুলাই-আগস্টে

সংঘটিত রাজনৈতিক বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন রকম দাবি করছে বিএনপি সরকার। নিহতের সংখ্যা নিয়ে গরমিল প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে জুলাই-আগস্টের নিহতের সংখ্যাকে ২ হাজারের বেশি দাবি করেছেন। এছাড়া, জাতিসংঘের কথিত একপেশে প্রতিবেদনে উল্লেখিত সংখ্যা ১৪শ আবার সরকারি গেজেটে অন্তর্ভুক্ত ৮৪৩ জন বলা হচ্ছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ প্রসিকিউটর এ সংখ্যাকে কয়েক হাজার পর্যন্ত দাবি করেছেন তাদের বিভিন্ন বক্তব্যে। যদিও এর সপক্ষে কোনো দালিলিক প্রমাণ দিতে পারেননি এখন পর্যন্ত। সংখ্যার এই গরমিল নিয়ে সমালোচনা সৃষ্টি হলে সরকারের দায়িত্বশীলরা দাবি করছেন বিক্ষোভে নিহতদের লাশ তৎকালীন সরকার নদীতে ভাসিয়ে দিয়েছে বলে। দায়িত্বশীলদের এমন উদ্ভট বক্তব্য প্রমাণ করতেই কি কবর থেকে কঙ্কাল চুরি করা হচ্ছে? এমন

প্রশ্ন ইতিমধ্যে করতে শুরু করেছেন নাগরিক সমাজ এবং বুদ্ধিজীবীরা। দেশজুড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক, মানুষের মাঝে চরম আতঙ্ক পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে জানা গেছে, ২০২৪-এর সরকারবিরোধী বিক্ষোভে নিহতদের সুরতহাল এবং ময়নাতদন্ত ছাড়াই বিভিন্ন জায়গায় দাফন করা হয়েছে। ফলে নিহতদের মৃত্যুর সঠিক কারণ এবং তাদের ডিএনএ স্যাম্পলিং, আঙুলের ছাপ পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। এসব কারণে জুলাই-মামলাগুলো ঝুলে আছে, যথাযথ তথ্য-উপাত্তের অভাবে তদন্ত প্রতিবেদন দিতে পারছে না পুলিশ। কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনাগুলো ইঙ্গিত করছে মামলা সাজানোর জন্য এসব কঙ্কাল ব্যবহৃত হতে পারে, এমনটা মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কঙ্কাল চুরির কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা গাজীপুর, ১৬ই জুলাই, ২০২৬ সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা

ঘটেছে। টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি হয় বলে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার (১৬ই জুলাই, ২০২৬) সকালে টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে স্থানীয়রা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এলাকাবাসী বলছে, টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে প্রায় অর্ধশত কবর রয়েছে। কবরস্থানটি চারদিকে বেষ্টনী দিয়ে ঘেরা হলেও বুধবার মধ্যরাতের কোনো এক সময় ভেতরে প্রবেশ করে নয়টি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সকালে কবরস্থানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী কবরের ওপর ফেলে রাখা মাটি ও বাঁশের স্তূপ দেখতে পান। সন্দেহ হলে তারা

ভেতরে গিয়ে একাধিক কবর খোঁড়া অবস্থায় পান। স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, “বুধবার রাত ১০টার দিকেও আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তখনও সবকিছু স্বাভাবিক ছিল। গভীর রাতে মানুষের চলাচল প্রায় থাকে না। সেই সুযোগে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে। আমাদের গ্রামের কয়েকজন মৃত মানুষের কঙ্কালও চুরি হয়েছে।” এ প্রসঙ্গে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন মিন্টু বলেন, “সকালে কঙ্কাল চুরির খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশের কার্যকর হস্তক্ষেপ আশা করছি।” ওসি শহিদুল ইসলাম বলছেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের

প্রক্রিয়াও চলছে। কুষ্টিয়া, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ গত সোমবার (২৪শে ফেব্রুয়ারি, ২০২৫) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়। স্থানীয় বাসিন্দা ও মৃতদের স্বজনদের দাবি, সোমবার রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির ঘটনা ঘটে। কবরস্থানটির অবস্থান পাহাড়পুর-নুরপুর নামক কবরস্থানটি উপজেলার চাপড়া ইউনিয়নে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গেলে একটি পরিবারের লোকজনের চোখে বিষয়টি ধরা পড়ে। কবর থেকে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে দাফন করা ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসেন। যাদের কঙ্কাল পাওয়া যাচ্ছে না, তারা হলেন- চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা বিশ্বাসপাড়া গ্রামের শাহারা খাতুন এবং একই গ্রামের রাতুল বিশ্বাস। দুজন সম্পর্কে দাদি-নাতনি। শাহারা খাতুনের বড় ছেলে মনজুরুল হক বলেন,

‘আমার মা ২০২৩ সালের ২১শে জুন বার্ধক্যজনিত কারণে মারা যান। মারা যাওয়ার পর পাহাড়পুর-নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ৪০ দিন আগে বাবাও মারা যান। মা–বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের লোকজন নিয়মিত কবর জিয়ারত করেন। ভোরে ছোট ভাই রইসুল কবর জিয়ারতে গিয়ে কবর খোঁড়া দেখতে পান। কবরস্থান থেকে একটু দূরে ভুট্টাখেতে পড়ে ছিল দুটি হাড়। তার পাশেই একটি পলিথিনে ট্রাউজার ও পানির বোতল ছিল।’ আরেক মৃত রাতুল। তার মা সোনিয়া খাতুন বলেন, ‘রাতুল প্রতিবন্ধী ছিল। দুই বছর আগে সে মারা যায়। তার বয়স ছিল ১৪ বছর। সকালে লোকজনের কাছ থেকে শুনতে পেরে কবরস্থানে গিয়ে দেখি ছেলের কবরে কোনো হাড়গোড় নেই।’ স্থানীয় লোকজনের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাদের কঙ্কাল চুরি হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুন্সীগঞ্জ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ গত বুধবার (২৬শে ফেব্রুয়ারি, ২০২৫) রাতে মুন্সীগঞ্জে অন্তত ৭টি কঙ্কাল চুরি হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে আরো ৪টি কঙ্কাল চুরি হয় সেখানে। চুরির জন্য খোঁড়া হয়েছিল পুরনো ২৭টি কবর। উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। কঙ্কাল চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কবরস্থানে জড়ো হন এলাকাবাসী ও স্বজনরা। আসে পুলিশও। পরে খোঁড়া কবরগুলো মাটি দিয়ে মেরামত করা হয়। কবরস্থানটিতে এই অঞ্চলের বহু মানুষকে দাফন করা হয়েছে। উপজেলায় বারবার এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। স্থানীয় থানার ওসি শাকিল আহমেদ বলেন, কঙ্কাল চোর চিহ্নিত করতে সোর্স নিয়োগ করা হয়েছে। চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এর আগে ১৪ ও ১৭ই ফেব্রুয়ারি উপজেলার বেজগাঁওয়ে করব খুঁড়ে ১১টি খুলি এবং ২০শে ফেব্রুয়ারি চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় বলে জানান এলাকাবাসী। গাইবান্ধা, ২৪শে অক্টোবর, ২০২৫ গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের তিনটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ৩ দিনে ৩০টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৪শে আগস্ট, ২০২৫) সকালে বিষয়টি স্বজনদের নজরে আসে। কবরস্থানগুলোতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সুযোগে চোরেরা নিরিবিলি পাওয়ায় রাতের আঁধারে কচুয়া, সরদার পাড়াসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কবরস্থানের ৩০টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এভাবে কঙ্কাল চুরি হওয়ায় অনেকটা মর্মাহত আত্মীয় স্বজনরা। স্বজনদের দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা গ্রামের সবাইকে নিয়ে কবর পাহারা দেওয়ার ব্যবস্থা করা হোক। নিজের স্বজনদের মৃত্যুর পর তাদের একমাত্র শেষ জায়গা থেকে যদি মৃতদেহ চুরি হয়, তাহলে আর কী থাকলো। তারা অন্যান্য কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। তবে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, “এই ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ আসেনি। এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” দেশজুড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক, মানুষের মাঝে চরম আতঙ্ক ঠাকুরগাঁও, ২২শে অক্টোবর, ২০২৪ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রসুনপুর কবরস্থান থেকে এক রাতেই ৭টি কঙ্কাল চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ওই কবরস্থানের বিভিন্ন সময়ের ৭টি কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২১শে অক্টোবর, ২০২৪) দিবাগত গভীর রাতে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন কবরস্থানে গরু-ছাগলকে ঘাস খাওয়াতে গেলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসীরা কবরস্থানে ভিড় জমায়। লোকজন তাদের নিজ নিজ স্বজনের কবর রক্ষিত আছে কি না তা চিহ্নিত করে দেখে। এলাকাবাসীরা জানান, ওই কবরস্থান থেকে মোট ৭টি কবর থেকে ৭ কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কঙ্কালগুলো রসুনপুর গ্রামের বিভিন্ন জনের মৃত স্বজনদের। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কবরস্থান থেকে আগে কখনো কঙ্কাল চুরি ঘটেনি। এনিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ কঙ্কাল চুরির ঘটনাগুলোর বিহিত দেখতে চান স্বজনরা সারাদেশে কঙ্কাল চুরির মধ্যে মাত্র কয়েকটি এখানে উল্লেখ করা হয়েছে। এর বাইরে রয়ে গেছে আরও অসংখ্য ঘটনা। বিশেষ করে অনেক পুরনো ও পরিত্যক্ত কবরস্থান রয়েছে, যেখানে মৃতের স্বজনরাও এখন আর যান না, কালের অতলে হারিয়ে গেছে স্মৃতিচিহ্ন- এমন কবরস্থান থেকেও হরদম চুরি হচ্ছে কঙ্কাল। মর্গ থেকে বেওয়ারিশ লাশ দাফন করা হয় যেখানে, সেখান থেকেও সংঘবদ্ধ চক্র কঙ্কাল চুরি করে। এসব কবর ও মৃতের খোঁজ-খবর নেওয়ারও কেউ নাই। ফলে আড়ালেই থেকে যাচ্ছে কঙ্কাল চুরির ঘটনাগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে চুরি হওয়া এসব কঙ্কাল কারা চুরি করছে, কোথায় নিয়ে যাচ্ছে? মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য কঙ্কালের প্রয়োজন হতো একসময় খুব বেশি। তাদের জন্য গোপনে কঙ্কাল চোররা এসব সরবরাহ করতো। তবে এর দাম ছিল অনেক চড়া। সব শিক্ষার্থীর পক্ষে সংগ্রহ করা কঠিন ছিলো। ফলে সিনিয়ররা তাদের ব্যবহৃত কঙ্কাল জুনিয়রদের দিয়ে দিতেন, কখনো অনেকে সম্মিলিতভাবে একটি কঙ্কাল ব্যবহার করেন বলে জানা যায়। তবে বর্তমানে কৃত্রিম মানবকঙ্কালের মডেল পাওয়া যায় বাজারে, ফলে সত্যিকারের কঙ্কালের ব্যবহার অনেকখানি কমে গেছে। যে কারণে প্রশ্ন উঠেছে, কঙ্কাল চোরদের লক্ষ্য কী? আর এখানেই সাধারণের প্রশ্ন- তবে কি সরকারের কোনো বিশেষ মহল এই কাজটি করাচ্ছে কোনো বিশেষ কারণে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল ফাতিমার কাছে না ছিল পাসপোর্ট-ভিসার ঠিকঠাক ব্যবস্থা, না ছিল হাতে টাকা ফাইনাল শোচনীয় হারের পর নিজ দেশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়াল আর্জেন্টাইনরা লক্ষ্মীপুরে মাদ্রাসায় হাফেজি পড়ুয়া শিশু ছাত্রকে ধর্ষণ, মাওলানা গ্রেপ্তার বেলুচিস্তানের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো কেন বাংলাদেশের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব? আশুলিয়া এক্সপ্রেসওয়ে: খরচ পদ্মা সেতু ছুঁইছুঁই, একলাফে বাড়ানো হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা জুলাই২৪ এর ভুয়া মামলায় ফেসে যাচ্ছেন মামলার বাদীরা, প্রশ্নের মুখে জুলাই শহিদ সংখ্যা মব এবং ব্যাঙ্কিং খাতের সংকট একই মেটিকুলাস প্ল্যানের অংশ আর্জেন্টিনাকে হেসেখেলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট পেলেন এমবাপে