ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ July, ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ July, ২০২৬ |
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে কাজ করছে সরকার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে বলেও দাবি করেন তিনি। আজ ১৮ই জুলাই, শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, “দুই বছর আগে আজকের দিন, ১৮ই জুলাই ‘ফ্যাসিবাদী সরকার’ ইন্টারনেট বন্ধ করে মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে।” তিনি বলেন, বিগত শাসনামলের নতজানু পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ দমন-পীড়নের অধ্যায় পেরিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার, জাতীয় সার্বভৌমত্ব সুসংহতকরণ এবং অর্থনৈতিক-কৌশলগত কূটনীতিকে

নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। মাহদী আমিন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত ও আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে অভূতপূর্ব সম্মান ও লালগালিচা সংবর্ধনা পেয়েছেন। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু ও পরিবেশবিষয়ক বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছেন। মাহদী আমিন জানান, ব্যবসাবান্ধব

নীতির অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা এখন অনুমতি ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক