ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা?
ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের
প্রতিমন্ত্রী যখন সরকারি ঠিকাদার: আইন, নৈতিকতা ও সাংবিধানিক সংকটে মীর শাহে আলম
ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১
চাঁদা না পেলেই সরাসরি গুলি: চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসীর একের পর এক জামিনে আতঙ্কিত নগরবাসী
১১ দিনেই ৩ মামলায় জামিন পেলেন ছিনতাইকারী থেকে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাসের গডফাদার বুইস্যা
ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন
‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু
‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ জেলা কারাগারে আক্কাস আলী নামের এক হাজতির আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পোনে ১২ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আক্কাস আলী (৪৮) সদর উপজেলার ইবরাহিমপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
সুনামগঞ্জের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূইয়া জানান, শুক্রবার রাতে পোনে ১১টায় আক্কাস আলী হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পোনে ১২টায় তার মৃত্যু হয়।
জেল সুপার আরো জানান, গত ২৩শে মে আক্কাস আলী প্রতারণার একটি মামলায় জেলে হাজতি হিসেবে আসেন। শুক্রবার অসুস্থ হয়ে হাসপাতালে নেবার পর তিনি মারা যান। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার পোস্টমর্টেম
সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেল সুপার মো. মাইন উদ্দিন ভূইয়া। তবে আক্কাস আলীর মৃত্যুর বিষয়টি স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না স্বজনরা। আক্কাস আলীর হৃদরোগ বা এমন কোনো শারীরিক জটিলতা ছিল না বলে জানান তারা। তাদের ভাষ্য, কারাগারে নির্যাতন-নিপীড়নের ফলে আক্কাস আলীর মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুস্থ তদন্ত ও বিচার দাবি করেন। যদিও কারা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেননি বলে জানিয়েছে অভ্যন্তরীণ সূত্র।