সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ July, ২০২৬

সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ July, ২০২৬ |
সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারাগারের নিরাপত্তা হেফাজতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিটনের মৃত্যু হয়েছে। গতকাল ১৪ই জুলাই, মঙ্গলবার সকালে তিনি মারা যান। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজী শামসুল আলমের ছেলে। তিনি বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমিনুল ইসলাম লিটন গত ৫ই জুলাই মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন এবং হাজতি হিসেবে আটক ছিলেন। লিটনের স্বজনরা জানান, লিটনের কোনো শারীরিক সমস্যা ছিল না। তাকে সুস্থ-সবল অবস্থায় আটক করে কারাগারে নিয়ে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। তারা এ ঘটনার

সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিটনের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কারা কর্তৃপক্ষের দাবি তার মৃত্যু হাসপাতালে হয়েছে। যদিও সিরাজগঞ্জ কারাগারের একটি অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে লিটনের মৃত্যু হয়েছে কারাগারে বন্দি থা অবস্থাতেই। তার ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছিল অনেকদিন ধরেই। এমনকি কোনো চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। জেল সুপার রফিকুল ইসলামের দাবি, লিটন আগে থেকেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল পৌনে ৯টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার

দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা হেফাজতে রাজনৈতিক নেতৃবৃন্দের অস্বাভাবিক মৃত্যুর বিভিন্ন তথ্য এখানে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক