ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন
ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন
বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড
জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরে ইটের টুকরা নিক্ষেপের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকায় ঘটা এই ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো স্পষ্ট কূল-কিনারা করতে পারেনি প্রশাসন।
এটি কোনো পরিকল্পিত হামলা নাকি চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে আসা পাথর—তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভিডিওতে চাঞ্চল্যকর দৃশ্য
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মহাসড়কের পাশে জনতার উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁর বাসের আগে-পিছে নিরাপত্তাবেষ্টিত একাধিক গাড়ি।
ভিডিওর এক পর্যায়ে দেখা যায়,
প্রধানমন্ত্রীকে বহনকারী মূল বাসের ঠিক পেছনে থাকা তৃতীয় গাড়িটির দিকে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে। এতে চারপাশের মানুষের মধ্যে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর মতো অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) নিরাপত্তা ভেদ করে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি: জনতা অতিষ্ট স্থানীয়রা দাবি করছেন, জনতার ভিড় থেকেই কেউ ঢিল ছুঁড়েছে। তাঁদের অভিযোগ, বিএনপির চাঁদাবাজি, প্রধানমন্ত্রীর স্ট্যান্ডবাজি ও বিভিন্ন অনিয়মে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়। ঘটনাটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা—তা খতিয়ে দেখতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। তবে এখনও ঘটনার পেছনের মূল কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,
“বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এটি চলন্ত গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি ভিড়ের মধ্য থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—তা সুনির্দিষ্টভাবে জানতে আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।” ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে সরকারবিরোধী ক্ষোভের প্রকাশ বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা হিসেবে তুলে ধরছেন। তদন্তের অগ্রগতি নিয়ে দেশবাসী উৎকণ্ঠায় রয়েছে।