হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬

হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে নরওয়ের বিদায়ের পর তীব্র অনলাইন হেনস্থার শিকার হয়েছেন দলটির ফরোয়ার্ড আলেকজান্ডার সোরলথ। নরওয়ের ম্যানেজার স্টেল সোলবাকেন এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার সূত্রপাত ম্যাচে নরওয়ে যখন ১-০ ব্যবধানে এগিয়ে ছিল, তখন একটি গুরুত্বপূর্ণ ‘টু-অন-ওয়ান’ কাউন্টার-অ্যাটাকের সুযোগ তৈরি হয়। সেই মুহূর্তে সোরলথ আনমার্কড অবস্থায় থাকা আর্লিং হালান্ডকে পাস না দিয়ে নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সোরলথের শটটি ব্লক হয়ে যায় এবং এর কয়েক মিনিট পরেই ইংল্যান্ড সমতা ফেরায়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। এই ঘটনার পরেই সোরলথকে লক্ষ্য করে আক্রমণ শুরু হয়। স্যোশাল মিডিয়ায় ভয়াবহ বার্তা সোরলথের সঙ্গী লেনা সেলনেস ইনস্টাগ্রামে কিছু স্ক্রিনশট শেয়ার

করেছেন, যেখানে দেখা যাচ্ছে সোরলথকে লক্ষ্য করে অসংখ্য বিদ্বেষপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। এমনকি কিছু মন্তব্যে এই স্ট্রাইকারকে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো মারাত্মক উসকানিও দেওয়া হয়েছে। মায়ামিতে এক সংবাদ সম্মেলনে ম্যানেজার স্টেল সোলবাকেন বলেন: ‘এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এই রকম একটা পৃথিবীতেই বাস করছি। আমি ছেলেদের বলি স্যোশাল মিডিয়া থেকে দূরে থাকতে, বিশেষ করে এই ধরনের দিনগুলোতে।’ ‘সম্ভব সব দিক থেকেই এটি সম্পূর্ণ অর্থহীন একটি বিষয়, এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ সোরলথের আত্মপক্ষ সমর্থন আতলেতিকো মাদ্রিদে খেলা ৩০ বছর বয়সী সোরলথ ম্যাচের পর নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে জানান, ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোন্স হালান্দের কাছে পাস যাওয়ার রাস্তাটি বন্ধ করে দিয়েছিলেন। সোরলথ বলেন, ‘ঐ

পরিস্থিতিতে আমার একমাত্র ইচ্ছে ছিল আর্লিংকে পাস দেওয়া। কিন্তু আমার মনে হয়েছিল পাসের রাস্তাটি খোলা নেই, তাই আমি শট নেওয়ার সিদ্ধান্ত নিই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা