“বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬

“বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ |
দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং লাখো মানুষের দুর্গতিতে গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১২ই জুলাই, রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এই মন্তব্য করে। বিবৃতিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার কোটি মানুষের হাহাকার এবং রাজধানী ঢাকার নজিরবিহীন জলাবদ্ধতায় জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সরকারের চরম নির্লিপ্ততা ও উদাসীনতা দেশবাসীকে গভীরভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে। বান্দরবান, বাঁশখালি, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও ফেনীর লাখো মানুষ আশ্রয়হীন অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। একইসঙ্গে অভিযোগ করা হয়, ঠিক এই দুঃসময়ে দেশের প্রধানমন্ত্রীর সস্ত্রীক

ঢাকা মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে হাস্যোজ্জ্বল সেলফি তোলার ঘটনা নেটিজেন ও জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বিবৃতিতে বলা হয়, জনগণের চরম বিপদের দিনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সংবেদনহীনতা ও তামাশা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়, এবং দুর্যোগকালে এমন আত্মতুষ্টির রাজনীতি সরকারের অদূরদর্শিতা ও দায়িত্বজ্ঞানহীনতারই বহিঃপ্রকাশ। বিবৃতিতে অতীতের দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিকার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০১৭ ও ২০২২ সালের সিলেট ও উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় দলীয় নেতৃত্ব নিজে দুর্গম এলাকায় ছুটে গিয়ে প্রশাসন ও নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুততম সময়ে উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্র স্থাপন ও পুনর্বাসনের নজির সৃষ্টি করেছিল। ১৯৯৮ সালের বন্যা মোকাবিলা এবং কোভিড-১৯ মহামারিতে ঘরে ঘরে বিনামূল্যে ভ্যাকসিন

পৌঁছে দেওয়া ও অর্থনৈতিক প্রণোদনা-খাদ্য সহায়তা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। এর বিপরীতে বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অভাবের অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, মাঠপর্যায়ে এখনও কার্যকর ও পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়নি, যা দুঃখজনক। বিবৃতির শেষাংশে বলা হয়, আওয়ামী লীগ সবসময়ই জনগণের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতি করে। দলটি সরকারের প্রতি অবিলম্বে বন্যাদুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহের দাবি জানায়। একইসঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের উদ্ধার ও মানবিক সহায়তায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে, এবং দেশবাসীর যেকোনো সংকটে দলটি সবসময় পাশে

থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা