পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৬ |
বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকার পরও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো ও টাকার মান কমানো হচ্ছে। এর অংশ হিসাবে রোববার দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম গড় হিসাবে ১৩ পয়সা ও সর্বোচ্চ হিসাবে ১৫ পয়সা বেড়েছে। আন্তঃব্যাংকে দাম বাড়ার কারণে গ্রাহকদের কাছে বিক্রির ক্ষেত্রেও ব্যাংকগুলো এর দাম বাড়িয়েছে। ফলে ব্যাংকগুলোতে সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে আমদানি খাতে ডলার বিক্রি হয়েছে। আগে সর্বোচ্চ দাম ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সায়

স্থিতিশীল ছিল। রোববার সর্বোচ্চ দাম ১৫ পয়সা বেড়ে ১২৩ টাকায় উঠেছে। তবে সর্বনিম্ন দাম ১২৩ টাকা ৮৫ পয়সায় অপরিবর্তিত রয়েছে। সর্বোচ্চ দামে বেশির ভাগ ডলার লেনদেন হওয়ায় গড় দামও বেড়ে ১২৩ টাকা ৯৮ পয়সায় উঠেছে। আগে গড় দাম ছিল ১২৩ টাকা ৮৫ পয়সা। ফলে গড় হিসাবে দাম বেড়েছে ১৩ পয়সা। আন্তঃব্যাংকে ডলারের দাম বাড়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোও এর দাম কিছুটা বাড়িয়েছে। আগে বেশির ভাগ ব্যাংক ১২৩ টাকা ৬০ থেকে ৬৫ পয়সা দরে আমদানি খাতে ডলার বিক্রি করত। এখন তা বেড়ে ১২৩ টাকা ৭৫ থেকে ৮০ পয়সায় উঠেছে। কয়েকটি ব্যাংক সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরেও আমদানি খাতে ডলার বিক্রি করেছে।

এর আগে গত মাসের শেষদিকে আন্তঃব্যাংকে ডলারের দাম ১২৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১২৩ টাকা ৮৫ পয়সায় উঠেছিল। এদিকে ডলারের দাম বাড়ার কারণে দেশের আমদানি ব্যয়, আমদানি পণ্যের দাম ও বৈদেশিক দায়-দেনার পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে এসব খাতে আরও বেশি টাকা খরচ হচ্ছে। ডলারের দাম এমন সময় বাড়ানো হচ্ছে যখন নতুন ঋণ চুক্তির বিষয়ে বাংলাদেশে সফল করছে আইএমএফ মিশন। তারা বরাবরই বলে আসছে বাংলাদেশের অর্থনীতির প্রকৃত অবস্থা অনুযায়ী ডলারের দাম কম। এটি আরও বাড়ানো উচিত। এজন্য তারা ডলারের দাম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাদের মৌলিক শর্তগুলোর মধ্যে এটি অন্যতম। এদিকে ঢাকা সফররত আইএমএফ মিশন রোববার

বাংলাদেশ ব্যাংকে কয়েকদফা বৈঠক করেছে। এসব বৈঠক পরিচিতিমূলক ছিল বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। তবে বৈঠকে সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে বেশকিছু তথ্য চেয়েছে। এসব তথ্য নিয়ে পরবর্তীতে আরও বৈঠক করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ