ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব
মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ
ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী
১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা
চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই
৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক
টানা ভারীবর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পানির ঢলে প্লাবিত হওয়ায় টানা ছয়দিন ধরে বন্ধ থাকা ট্রেন চলাচল অবশেষে স্বাভাবিক হয়েছে।
চট্টগ্রামের জানআলীহাট ও ষোলোশহর স্টেশন মধ্যবর্তী সেকশনের বন্ধ রেলপথ সচল হওয়ায় স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আজ ১২ই জুলাই, রোববার বেলা দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
রেজাউল করিম সিদ্দিকী বলেন, বাংলাদেশ রেলওয়ে দ্রুতগতিতে ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং দ্রæততম সময়ের মধ্যে ষোলশহর জানআলী হাট সেকশনকে ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।
এখন থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার রুটের অন্যান্য সকল ট্রেন আজ থেকে নিয়মিত চলাচল করবে।



