টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ July, ২০২৬

টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ July, ২০২৬ |
টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি এড়াতে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ১০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণহানি এড়াতে গত তিনদিন ধরে পর্যায়ক্রমে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ক্যাম্প কর্তৃপক্ষ। টেকনাফের ২৫ ও ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে গত তিনদিনে পাঁচটি ক্যাম্পের পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা ১০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।   ক্যাম্প ইনচার্জদের নেতৃত্বে এবং দায়িত্বপ্রাপ্ত রোহিঙ্গা নেতাদের সহযোগিতায় এসব পরিবারকে আপাতত মসজিদ, স্কুল, বিভিন্ন আশ্রয়কেন্দ্র

ও স্বজনদের বাসায় অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।   প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলায় বর্তমানে মোট ৭টি রোহিঙ্গা আশ্রয়শিবির রয়েছে। এগুলো হলো- নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড ক্যাম্প, জাদিমুড়া (২৭ নম্বর), শালবাগান (২৬ নম্বর), লেদা (২৪ নম্বর এলএমএস), আলীখালী (২৫ নম্বর), হোয়াইক্যং উনচিপ্রাং (২১ নম্বর) এবং চাকমারকুল (২২ নম্বর) ক্যাম্প। এসব ক্যাম্পে সব মিলিয়ে প্রায় ২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। এর মধ্যে অনেকেই পাহাড়ের ঢালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করেন।   জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চেয়ারম্যান বদরুল জানান, ‘টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। তাই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী রোহিঙ্গাদের দ্রুত বিভিন্ন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’   বৃষ্টিপাতের বিষয়ে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের

কর্মকর্তা আব্দুল হান্নান জানান, জেলায় গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আন্তর্জাতিক নিয়ম (সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা) অনুযায়ী- গত শনিবার ২৮ মিলিমিটার, রবিবার ২৪০ মিলিমিটার, সোমবার ১২৯ মিলিমিটার, মঙ্গলবার ৬৯ মিলিমিটার, বুধবার ১২৫ মিলিমিটার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।   এদিকে, সরিয়ে নেওয়া পরিবারগুলো যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই পুনরায় ঝুঁকিপূর্ণ পাহাড়ঘেঁষা এলাকায় ফিরে না যায়, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। খানজাদা শাহরিয়ার জানান, স্থানান্তরিত পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্যাম্প এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি