ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৬

ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৬ |
টানা পাঁচ দিনের প্রলয়ংকরী ভারী বর্ষণে এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রাম ও এর আশপাশের উপকূলীয় অঞ্চল। একদিকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অন্যদিকে পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল লোকালয়। গত তিন দিনে পাহাড়ধস ও দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। এর মধ্যে বাঁশখালীর উপকূলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হওয়ায় চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রায় ১ লাখ মানুষ। টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন স্থানে ধসে পড়েছে। ফলে প্রধান সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পাহাড়ের পাদদেশে অবৈধ ও ঝুঁকিপূণভাবে বসবাস করা হাজারো পরিবার। যেকোনো মুহূর্তে মাটিচাপা পড়ার আতঙ্ক সত্ত্বেও মাথা গোঁজার

ঠাঁই না থাকায় অনেকেই সেখানে অবস্থান করছেন। অন্যদিকে যারা আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন, তাদের দিন কাটছে তীব্র অনাহারে আর বিশুদ্ধ পানির চরম সংকটে। আশ্রয়কেন্দ্রগুলোতে ক্রমেই লম্বা হচ্ছে বুভুক্ষু মানুষের সারি। দুর্যোগের এই মুহূর্তে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে। বঙ্গোপসাগর ও সাঙ্গু নদীর উত্তাল ঢেউয়ের তোড়ে ভেঙে পড়ছে বেড়িবাঁধ। স্থানীয় বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ–অপরিকল্পিত নকশা এবং নির্মাণকাজে চরম নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই বাঁধ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তথ্য অনুসন্ধান করে জানা যায়, সাড়ে ৯ বছর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের পাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণের জন্য প্রথমে ২৫১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়।

পরবর্তীতে ব্যয় বাড়িয়ে তা ২৯৩ কোটি ৬০ লাখ টাকায় উন্নীত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের দুর্নীতির খেসারত এখন দিতে হচ্ছে ১ লাখ অসহায় উপকূলবাসীকে। শুধু গ্রামীণ বা পাহাড়ি অঞ্চলই নয়, জোয়ারের পানি আর ভারী বৃষ্টির দ্বিমুখী আক্রমণে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। জলাবদ্ধতার কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছেন লাখো শ্রমজীবী মানুষ। স্থানীয়দের দাবি, সাগরের পানি আটকাতে দ্রুত এই ভাঙা বাঁধ সংস্কার না করা হলে পুরো এলাকা চিরতরে বিলীন হয়ে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণের কথা বলা হলেও দুর্গম এলাকাগুলোতে এখনো পৌঁছায়নি পর্যাপ্ত সাহায্য। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে এখন

শুধুই টিকে থাকার লড়াই লড়ছে চট্টগ্রাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!